বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর থানার এএসআই মেহেদীর বিরুদ্ধে ধর্ষণ মামলা : সিআইডিকে তদন্তের নির্দেশ

Crime1আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ধর্ষণের শিকার নারী (২৪) শহরের কাজীপাড়া এলাকার জুম্মান মিয়ার স্ত্রী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলাটি দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. ইসমাইল হোসেন মামলাটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শককে নির্দেশ দেন। আগামি ৩০ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার কথা নির্দেশনায় বলা হয়।
মামলার এজহারে বলা হয়, গত বছর (২০১৪) রমজান মাসে ওই নারীর স্বামী জুম্মান মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ একটি মামলায় গ্রেপ্তার করে। এরপর স্বামীকে ছাড়িয়ে আনতে ওই নারী থানায় যায়। সেসময় সদর থানার সহকারি উপপরিদর্শক মেহেদির হাসানের সাথে ওই নারীর পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে এএসআই মেহেদী তাকে (নারীকে) সহযোগিতার আশ্বাস দেন।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এএসআই মেহেদী তাকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় তার স্বামী জুম্মানকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি দেন। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ এএসআই মেহেদী ওই নারীকে শহরের কলেজপাড়া জেলা প্রশাসকের বাসভবনের পেছনের আল-বাতুল মহিলা মাদ্রাসা সংলগ্ন এক বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে বলে ওই নারী অভিযোগ আনেন। এরপর এভাবে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এএসআই মেহেদী। এক পর্যায়ে শারিরীক সম্পর্ক করতে অসম্মতি জানালে তাকে হেনস্থা করে পুলিশের এই কর্মকর্তা।
ধর্ষণের শিকার ওই নারী বলেন, পুলিশের লোক হওয়ায় এএসআই মেহেদী আমার স্বামীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আমার সাথে একাধিকবার এই অপকর্ম করেছে। এখন এএসআই মেহেদী আমাকে বিভিন্নভাবে নাজেহাল করার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত সহাকারি উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি ওই মহিলাকে চিনিও না। আর এবিষয়েও আমি কিছু জানি না। কেউ হয়তো ধান্দাবাঁজি করতে আমার বিরুদ্ধে ওই মহিলাকে দিয়ে মামলা করিয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক