,

প্রস্তুতি ম্যাচে বিসিবির দুর্দান্ত জয়

sabber 123পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বিসিবি একাদশ। আজ ৭ বল বাকি থাকতে ১ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকেরা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৯ উইকেটে ২৬৮ রান। জবাবে বিসিবি একাদশ ৯ উইকেটে করে ২৭০ রান।
সাব্বির রহমানের দুর্ধর্ষ সেঞ্চুরির সুবাদে এই জয় করায়ত্ত করে বিসিবি। তবে সোহাগ গাজীর ৩৬ রানও এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর আগে ২৬৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল তারা। তবে সেটা সামাল দেয়া সম্ভব হয়েছিল।
কোনো রান না করেই দ্বিতীয় ওভারে আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার। পঞ্চম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরেন তামিম ইকবাল। এর পর লিটন দাস যখন ফিরে যান তখন দলীয় রান ৩ উইকেটে ৪৫। মমিন ফিরে যান দলীয় ৮১ রানের মাথায়। এই পরিস্থিতিতে ইমরুল কায়েসকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সাব্বির রহমান। এই জুটি ৫ম উইকেটে ১২৪ রান করেন। ৩৮ ওভারে ইমরুল কায়েস (৩৬) ফিরে যাওয়ার আগ মুহূর্তে জয় হাতের নাগালে মনে হতে থাকে। কিন্তু পরের ওভারে জুনাইদ খানের উপর্যুপরি বলে সাব্বির রহমান ও শুভাগত হোম বিদায় নিলে আবার চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সোহাগ গাজী এই পরিস্থিতি সামাল দেন। ৪৭তম ওভারে সোহাগও ফিরে গেলে আবার উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে মোহাম্মদ শহিদ ও তাইজুল ইসলাম দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সাব্বির ৯৯ বলে ১২৩ রান করেন। তিনি ৭টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন।
এর আগে আজ বুধবার সকালে ফতুল্লায় পাকিস্তান ও বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি শুরু হয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬৮ রান।
দলে সর্বোচ্চ ৮৫ রান করে মোহাম্মদ হাফিজ। অর্ধশত করে অপরাজিত ছিলেন ফাওয়াদ আলম।
বিসিবি একাদশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পান শুভাগত হোম।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ