,

নববর্ষে মুক্তি পেল দুই ছবির টিজার (ভিডিও)

1025বিনোদন প্রতিবেদক : বাংলা নববর্ষ উপলক্ষ্যে ফেসবুক ও ইউটিউবে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্রের টিজার।

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ও সাফিউদ্দীন সাফি পরিচালিত ব্ল্যাকমেইল’ ছবির প্রথম লুক প্রকাশিত হয়েছে । পহেলা বৈশাখে বাংলা নববর্ষে দর্শকদের চমক দিতেই চলচ্চিত্র দুটির প্রথম টিজার ছাড়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাগুলো।

সত্তা ছবির টিজার ছেড়ে হাসিবুর রেজা কল্লোল লিখেন, ‘সোহানী হোসেনের 'মা' গল্প অবলম্বনে চলচ্চিত্র সত্তা'র ফার্স্ট লুক (টিজার) নতুন বছর ১৪২২'র পহেলা বৈশাখে আপনাদের উপহার দিলাম।’

‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পাওলি দাম। চিত্রনাট্য ও সংলাপ রিখেছেন ফেরদৌস হাসান। ছবিটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। চিত্রগ্রহণ করেছেন টি ডব্লিউ সৈনিক।

তরঙ্গ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির কাজ শুরু হয় ২০১৪ সালের ১৬ নভেম্বর। খুব শীঘ্রই ছবিটির বাকি অংশের কাজ শুরু হবে।

সত্তার টিজার

https://youtu.be/JzJHEjtQvRQ

এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক মানি’ ও দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাদের প্রথম টিজার ছেড়েছে। ১ মিনিট ১৪ সেকেন্ডের এই টিজারে নায়ক সায়মন, কেয়া, মৌসুমী হামিদ ও মিশা সওদাগরকে বেশকিছু ড্রামা ও ফাইট ও গানের দৃশ্যে দেখা গেছে।

ছবিটি প্রযোজনা করেছে মুভি প্ল্যানেট। এতে অভিনয় করেছেন সায়মন সাদিক, কেয়া, মৌসুমী হামিদ, রুবেল, মিশা সওদাগর, ডিজে সোহেলসহ আরও অনেকে।

ব্ল্যাকমানির টিজার (ভিডিও)

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ