,

জলদি গলা ব্যথা কমাতে ১ মিনিটের জাদুকরী পানীয় “বেকিং সোডার চা”

wg3gkxw5-1398648443স্বাস্থ্য ডেস্ক : এই কথা এখন অনেকেই জানেন যে বেকিং সোডা দারুণ কাজের একটি জিনিস। অত্যন্ত চমৎকার এই বস্তুটি আসলে ব্যবহার করা যায় দৈনন্দিন অনেক কাজে। হ্যাঁ, এমনকি চিকিৎসাতেও আছে এর ব্যবহার। ভীষণ গলা ব্যথা, কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে খুব? চট করে গলা ব্যথা কমিয়ে ফেলা বেশ কঠিন একটি কাজ। যতই এটা-সেটা করুন না কেন, সারতে সময় নেবে। তবে হ্যাঁ, উপায় আছে। দ্রুত গলা ব্যথা সারিয়ে তুলতে চটজলদি ১ মিনিটে তৈরি করে ফেলুন "বেকিং সোডার চা"। এটা দিয়ে গারগল করুন দিনে ৩ বার। ব্যথা কমবেই কমবে, সেরে যাবে গলার সমস্যা কোন ওষুধ ছাড়াই!

যা যা লাগবে-
ফুটন্ত গরম পানি ১ কাপ
১/২ চা চামচ লবণ
১/২ চা চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয় কিন্তু!)

যেভাবে ব্যবহার করবেন-
পানি ফুটিয়ে গরম করে নিন। তারপর এর সাথে মিশিয়ে নিন বেকিং সোডা ও লবণ। দুটোই পানির সাথে মিশে যাবে। তারপর এই পানি মুখে নিয়ে রাখুন কিছুক্ষণ, অর্থাৎ আপনার গলা পানি স্পর্শ পাবে। এতে বেকিং সোডা দেখাতে পারবে নিজের ম্যাজিক। পানিটা মুখের ভেতরে কিছুক্ষণ রাখার পর গারগল করুন। এভাবে পর পর ২/৩ বার বা ১ কাপ পানি শেষ হয়ে যাওয়া পর্যন্ত গারগল করুন। দিনে ৩ বার করে।

কীভাবে কাজ করে?
বেকিং সোডার আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী, যা আপনার গলার ইনফেকশন দ্রুত সারিয়ে তোলে। ফলে গলা ব্যথা ও আপনার কষ্ট দুটোই কমে। যেভাবে কোন পোকার কামড়ের স্থানে বেকিং সোডা লাগালে আরাম হয়, একই ভাবে গলার টিস্যুগুলোকেও আরাম দেয় বেকিং সোডা। এবং এটি ব্যবহারের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ