বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠার ২৯ বছর

sisu nittomশিশু শিল্পচর্চা কেন্দ্র ও বিষয়ক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আজ ১৬ এপ্রিল ২৯ বছর পূর্তি। ১৯৮৬ সালের এই দিনে শিশুদের মেধা, মননসহ প্রতিভা বিকামের লক্ষে নিয়ে প্রতিষ্ঠিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক মঞ্চায়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আত্ম প্রকাশ করে। সংগীত আবৃত্তি ও ছবি আঁকা, বিতর্ক প্রশিক্ষণের পাশাপাশি বিগত ২৯ বছর ধরে নাটক প্রদর্শনী, শিল্পাচার্য্য জয়নুল আবেদীন ও পল্লীকবি জসিম উদ্দিনের জন্ম বার্ষিকী পালন। জেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসবসহ জাতীয় দিবস উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন। কৃতি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা, অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা, শিশুদের উপস্থিতিতে গুণীজন সংবর্ধনা, দুই বার বিটিভিতে সংগঠনের শিশুদের অংশগ্রহণ। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সদস্যদের নতুন প্রযুক্তির সাথে পরিচিতি করতে ১৯৯৭ সালে কম্পিউটার বিভাগ চালু করা হয়। জেলার শ্রেষ্ঠ শিশু সংগঠন হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম ২ বার নির্বাচিত হয়েছে। প্রতি বছরই জেলার প্রতিটি উপজেলায় শিক্ষামূলক নাটক প্রদর্শন বিগত দিনে জেলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রৌপ ও স্বর্ণ পদক লাভ করে জেলাসহ দেশের জন্য সূনাম বয়ে আনে। বিগত দিনে শিশুদের প্রিয় সংগঠন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমকে গতিশীল করতে দিনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক ও সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আগামী দিনেও সবার সহযোগিতা কামনা করেছেন। গৌরবের ২৯ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাটমের উদ্যোগে দুই দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর প্রথম দিন আজ ১৬ এপ্রিল কেক কাটা, শিশুদের মাঝে মিষ্টি বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা। আগামীকাল শুক্রবার সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।


 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক