,

সরাইলে এক দীন মজুরের বাড়ি ভস্মিভূত : পরিবারের ৬ সদস্য খোলা আকাশের নিচে

Fireস্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে কাশেম মিয়া (৫৫) নামের এক দীনমজুরের বসত বাড়ি আগুনে ভস্মিভূত হয়েছে। সব হারিয়ে খোলা আকাশের নিচে এখন বসবাস করছে ওই পরিবারের ছয় সদস্য। উপজেলার দেওড়া গ্রামের মুড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। দূর্ঘটনার খবর পেয়ে পরিবারটিকে পাঁচ হাজার টাকা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, মুড়াহাটির দীন মজুর কাশেম মিয়া। স্ত্রী সন্তান সহ ছয় সদস্যের পরিবারটি চলছে কষ্টেশিষ্টে। গত মঙ্গলবার বিকেলে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হঠাৎ করে কাশেমের বসত ঘরে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যে তার ছোট দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। কাশেম মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রী কোন রকমে আগুনের কবল থেকে চার সন্তানকে কোন রকমে রক্ষা করেন। কিন্তু ধান চাউল সহ অন্য সকল আসবাবপত্র একেবারে পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার। তাদের পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই। গত দুইদিন ধরে পরিবারের ছয় সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছেন। স্থানীয় চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ওই পরিবারের সদস্যদের পাশে থেকে খাদ্যের ব্যবস্থা করছি। উপজেলা নির্বাহী কর্মবর্তা মোহাম্মদ এমরান হোসেনকে জানিয়েছি। উপজেলা থেকে আট হাজার টাকা অনুদান দেওয়ার পক্রিয়া চলছে।
 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর