বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারপোলের রেড অ্যালার্ট গ্রেপ্তারি পরোয়ানা নয়

image_210659.13ডেস্ক রির্পোট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশকে সরকারের 'মিথ্যা অপকৌশলের অংশ' ও বেআইনি বলে অভিহিত করেছে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার বিষয়টি কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়। আসামিকে গ্রেপ্তারে সংস্থাটি কোনো বাহিনী পাঠায় না বা কোনো দেশকে চাপও দিতে পারে না। ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই সরকার এ অপকৌশলের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করে আইনজীবী নেতারা বলেন, শুধু সরকার নয়, বাংলাদেশের মানুষ জানে তারেক রহমান কোথায় আছেন, কেন আছেন। আন্তর্জাতিক সংস্থাসমূহও এ বিষয়ে অবহিত। তিনি কোনো পলাতক আসামি নন। তার বিরুদ্ধে রেড এ্যালার্ট জারির কোনো যৌক্তিক ভিত্তি নেই।

সরকারের এই অপকৌশলকে রাজনৈতিক ও আইনিভাবেই মোকাবেলা করার ঘোষণা দেন আইনজীবী নেতারা। মঙ্গলবার রাতে এক যুক্ত বিবৃতিতে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার তারিক বিন আজিজ ও সলিসিটর বিপ্লব পোদ্দারসহ সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। বিবৃতিতে আইনজীবী নেতারা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ সরকারের নিছকই একটি ষড়যন্ত্র ও বাড়াবাড়ি। আইনের দৃষ্টিতে এটা বৈধ নয়। ইন্টারপোলের এই রেড এ্যালার্টের আইনগত কোনো ভিত্তি নেই।

তারা বলেন, কেউ পলাতক থাকলে তাকে খুঁজে পেতে রেড এ্যালার্ট জারি করা যায়। বিদেশে পলাতক হলে সদস্য রাষ্ট্র ইন্টারপোলের সহায়তা চাইতে পারে। কিন্তু বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানতো পলাতক নন। তিনি রিকোগনাইজড পারসন (পরিচিত ব্যক্তি)। বিবৃতিতে জাতীয়তাবাদী আইনজীবীরা আরও বলেন, বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে তারেক রহমান লন্ডনে এসেছেন। রাইটওয়েতে চিকিৎসার জন্য তিনি লন্ডনে আছেন, উইথ পাসপোর্ট। তিনি বিভিন্ন প্রকাশ্য জনসভায় উপস্থিত হন, বক্তৃতা দেন। মিডিয়ার মাধ্যমে সারাবিশ্ব তা জানে, দেখে। তার বক্তৃতা অনেক মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়। এরপরও কী তাকে পলাতক বলা যায়? বিবৃতিতে আরও বলা হয়, জনগণের কাছে তারেক রহমানকে হেয় করতেই মিথ্যা তথ্য দিয়ে পলাতক দেখিয়ে সরকার ইন্টারপোলের কাছে সহায়তা চেয়ে এই রেড অ্যালার্ট সৃষ্টি করেছে। এই রেড অ্যালার্ট জনগণের কাছে হাস্যকর।

আইনজীবী নেতারা আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার বিরুদ্ধে আমরা সবাই। বিএনপি সরকার সেই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেছে। এক-এগারো সরকারও ফের তদন্ত করে এবং চার্জশিট দেয়। কিন্তু আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে নতুন করে রাজনৈতিক লোক দিয়ে সেই মামলার তদন্ত করে। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা আবদুল কাহহার আকন্দকে। যিনি অবসরে গিয়ে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং নৌকা মার্কায় নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছিলেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক