,

মুজাহিদ ও সালাউদ্দিনের আপিল শুনানি ২৮ এপ্রিল

mojahid sakaমুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু করার জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বুধবার আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন।

এ বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। এছাড়া আসামিপক্ষে আরও ছিলেন এ্যাডভোকেট শিশির মো. মনির, ব্যারিস্টার আহমেদ আল-আমিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতের আদেশের পর খন্দকার মাহবুব হোসেন জানান, আমরা আদালতে বলেছি, ‍দুটি মামলাতে একই আইনজীবীরা শুনানি করবেন। তাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হোক, মুজাহিদের আপিল শুনানি শেষ হওয়ার পর সালাহ উদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু হবে।

তিনি আরও জানান, আদালতে বলা হয়েছে সামনে সিটি করপোরেশন ও বার কাউন্সিলের নির্বাচন। আইনজীবীরা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। তাই কিছুদিন সময় দেওয়া হোক। আদালত বলেন, না না দ্রুত শুরু করে দেন।

এরপর আপিল শুনানি শুরু করার জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করে আদেশ দেন।

২০১৩ সালের ২৯ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন। একই বছরের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনিত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হয়েছে মর্মে ৪টি অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।

অপরদিকে, ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা