,

মির্জা আব্বাসের জামিনে দ্বিধাবিভক্ত আদেশ

abbes courtঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মির্জা আব্বাসের তিন সপ্তাহের আগাম জামিন দেন।

আব্বাসের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান জানান, পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় সিনিয়র বিচারপতি মির্জা আব্বাসকে তিন সপ্তাহের আগাম জামিন দিলেও জুনিয়র বিচারপরি তার জামিন দেননি।

এর আগে গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত মির্জা আব্বাসকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত ১২ এপ্রিল আদালতে মির্জা আব্বাসের পক্ষে তিনটি আবেদন করেন তার আইনজীবীরা। এর মধ্যে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের দায়ের করা দুটি মামলা এবং দুদকের দায়ের করা শাহবাগ থানার একটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের