,

সবাইকে নববর্ষের শুভেচ্ছা: কোনাল

9a71c4b2fa8ca6647714862a71037a7b-konalবিনোদন প্রতিবেদক : পয়লা বৈশাখ উপলক্ষে আজ বিকেলে রাজধানী ঢাকার বনানী মাঠে অনুষ্ঠিত হবে বৈশাখী কনসার্ট। অরেঞ্জ ৩৬০ এবং কানেকটিং এইজের আয়োজনে এই কনসার্টে গান গাইবেন কোনাল। কনসার্টসহ বিভিন্ন প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।

প্রথমেই আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা …

প্রথম আলোর সবাইকেও আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। পাশাপাশি ভক্ত, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, নতুন বছরটি সবার অনেক ভালো কাটবে।

নববর্ষে শ্রোতাদের জন্য উপহার …

একজন সংগীতশিল্পী হিসেবে গান ছাড়া শ্রোতাদের উপহার দেবার আর কীইবা আছে আমার! শ্রোতাদের কথা মাথায় রেখে বাংলা নববর্ষে একটি নতুন গানের ভিডিও প্রকাশ করেছি। গতকাল সোমবার থেকে গানটি আমার ফেসবুকে শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানটির শিরোনাম ‘দেরে দে’। মিফতাহ জামানের লেখা এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। ফেসবুক ছাড়াও গানটি বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিওতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

বৈশাখী কনসার্টে কোনাল …

পয়লা বৈশাখ উপলক্ষে আজ বিকেলে রাজধানী ঢাকার বনানী মাঠে আয়োজিত বৈশাখী কনসার্টে গান গাইব আমি। ‘দেরে দে’ গানটির পাশাপাশি আমার নিজের গাওয়া চলচ্চিত্র এবং অডিও অ্যালবামের গান গাইব। এ ছাড়া কনসার্ট দেখতে আসা দর্শক-শ্রোতাদের অনুরোধের গানও গাইব। পুরো কনসার্টে আমার এক ঘণ্টার মতো গান গাওয়ার কথা রয়েছে।

কোনালের নতুন অ্যালবাম …

নতুন অ্যালবামের কাজ অনেক দূর এগিয়েছে। আপাতত এ বিষয়ে আর কিছুই বলতে চাই না। তবে নতুন অ্যালবামে যে কিছু চমক থাকবে, তা নিশ্চিত। শ্রোতারা যাতে ভালো কিছু গান পান, সে চেষ্টাই করছি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা