,

সরাইলে বর্ষবরণে দিনভর কর্মসূচী

sarail pic-(boishakh),15.04সরাইল প্রতিনিধিঃ বর্ষবরণে উৎসব মূখর ছিল সরাইল। ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষ্যে পানতা ইলিশ, লোকজ সঙ্গীত, দেশাত্ববোধক ও বাউলগানে মুখরিত ছিল গোটা সরাইল। স্কুল কলেজের শিক্ষার্থী ও শিশুদের গ্রাম বাংলার আল্পনা খচিত পোশাক সবার দৃষ্টি কাড়ে। মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে চলে পানতা  ইলিশ  ও  ভর্তা দিয়ে অতিথি আপ্যায়ন। ওই আপ্যায়নে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এ ছাড়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ, উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম, এডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মোঃ নোমান মিয়া, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ আপ্যায়নে অংশ গ্রহন করেছেন। সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে এমপি’র নেতৃত্বে সদরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে তিতাল সঙ্গীত নিকেতনের শিক্ষার্থীরা লোকজ সঙ্গীত, আধুনিক বাংলা গান ও দেশাত্ববোধক গান পরিবেশন করে। সদর সহ বিভিন্ন গ্রামে বসে বৈশাখী মেলা ও সঙ্গীতের আসর।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর