,

বিশ্বকাপের বাছাইয়ে শক্ত গ্রুপে বাংলাদেশ

fotbal bdআগামী ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বকাপের এশিয়া মহাদেশীয় বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

২০১৮ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’তে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে।

গ্রুপে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তান ছাড়াও লাল-সবুজের বাংলাদেশকে খেলতে হবে জর্ডান ও কিরগিজস্তানের বিপক্ষেও।

৪০টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে এই ড্র করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। খেলা হবে দুটি লেগে। এখান থেকে মোট ১২টি দল যাবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। আট গ্রুপের শীর্ষ আট দল ও শীর্ষ চার রানার্নআপ দল আগামী রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করবে।

এ বছরের ১১ জুন  থেকে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বে যারা কোয়ালিফাই করবে তারা ২০১৯ সালের এশিয়া কাপেও খেলার সুযোগ পাবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা