,

নাসিরনগরে বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা

Nasirnagar (POHELA BOYSAK)Pictureস্টাফ রিপোর্টার নাসিরনগর : বাংলা নববর্ষ ১৪২২ বরণ ও উদযাপন উপলক্ষে নাসিরনগরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে ছিল বর্ষ বরণ,বর্ষপঞ্জি প্রকাশ, শিশুদের চিত্রাংকন,কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।এছাড়াও  বাংলা নববর্ষ ১৪২২ বরণ ও উদযাপন উপলক্ষে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ  নাসিরনগর উপজেলা ছাত্র কল্যান সংঘ ও নবীন উদয় ক্রীড়া ও সমাজ কল্যান সংঘ,উদীচী শিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত সংঘের সভাপতি লিটন দেবনাথের সভাপতিত্বে   চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ  নাসিরনগর উপজেলা ছাত্র কল্যান সংঘ ও নবীন উদয় ক্রীড়া ও সমাজ কল্যান সংঘ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তাছাড়া  দুপুরে আমন্ত্রিত অতিথিদের ইলিশ,ভর্তা ও পান্তা ভাত দিয়ে মধ্যাহ্ন ভোজ করানো হয়।

         

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা