,

১৪ এপ্রিল আশুগঞ্জ গণ হত্যা দিবস

11148670_1577062202551798_7009981490245957687_n১৯৭১ সালে যখন পাক বাহিনী দেশব্যাপী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঠিক সেই সময়ে ১৪ এপ্রিল পাকিস্তানি বর্বরবাহিনী আশুগঞ্জে ২৫০ জনকে নির্মমভাবে হত্যা করেছিল। বাঙ্গালী জাতির জন্য দিনটি আনন্দের হলেও আশুগঞ্জ বাসীর জন্য বেধনা দায়ক দিন। পাক বাহিনী আধুনিক সমরাস্ত্রে সু-সজ্জিত হয়ে আশুগঞ্জের খাদ্য শষ্য সাইলোতে ইষ্টার্ণ জোনের হেড কোয়ার্টার স্থাপনের লক্ষ্যে হেলিকপ্টার যোগে আশুগঞ্জের সোনারামপুরে প্রায় ৫ হাজার সৈনিক অবতরণ করে। এখান থেকে পাকবাহিনী ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের অপারেশন চালায়। ১৪ এপ্রিল পাক সোনারা আশুগঞ্জে অবতরন করে প্রথমে তারা আশুগঞ্জ বাজারে আসার পথে সোহাগপুরে হামলা চালায়। পরবর্তীতে পাক বাহিনী সোনারামপুর, আশুগঞ্জের ধানের আড়তে,আশুগঞ্জ মাছ বাজার, রেল গেইটে,রেল ষ্টেশনে, বড়তল্লায়, খোলাপাড়ায়, লালপুরে, চরচারতলা গ্রামের নিরীহ লোকজনকে কিছু বুঝার আগেই আটক করে লাইনে দাড় করে ব্রাশ ফায়ার করে পাক বাহিনী আশুগঞ্জ উপজেলায় আড়াই শতাধিক নিরীহ লোক হত্যা করে। জানা যায়, ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাক বাহিনী বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে সাইলোর কাছে, মেঘনা নদীর উপর নির্মিত রেল সেতুর কাছে, ধানের আড়তের মাঠে, মাছ বাজারে, রেল ষ্টেশরে কাছে আশুগঞ্জের ৫টি স্পটে নির্মমভাবে নিরীহ লোকদের ধরে এনে পাখিরমত গুলি করে হত্যা করে। স্বাধীনতার ৪৩ বছর পর ও আশুগঞ্জে কোন স্মৃতি স্থম্ভ গড়ে উঠেনি। যাদের তাজা রক্তের বিনিময়ে দেশ ও জাতির আজ স্বাধীন তাদের কবরগুলি সংক্ষণের জন্য সরকার দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশুগঞ্জ উপজেলাবাসী আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ