বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গানমেলায় বৈশাখী হাওয়া

71540_e1বিনোদন প্রতিবেদক : একটা সময় বাঙালির সবচেয়ে বড় উৎসব নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখকে ঘিরে জমে উঠতো অডিও বাজার। বিভিন্ন শিল্পীর একক, দ্বৈত ও মিশ্র অ্যালবামের গানের মাধ্যমে রঙিন হয়ে উঠতো এ উৎসবটি। গীতিকার, সুরকার, শিল্পী, সংগীত পরিচালক ও প্রকাশকদের মধ্যে অন্যরকম একটি উৎসাহ তৈরি হতো পহেলা বৈশাখকে ঘিরে। এক বছর আগে থেকেই পরিকল্পনা হতো অ্যালবামের। কিন্তু গত কয়েক বছরে পাইরেসি, ফ্রি ডাইনলোড ও শিল্পী-প্রযোজকদের দূরত্বের ফলে অডিও অঙ্গন কেবল ধ্বংসের পথেই ধাবিত হয়েছে। যার ফলে পহেলা বৈশাখের সেই আমেজ একদমই খুঁজে পাওয়া যায়নি এই সময়ে। এ অবস্থা থেকে উত্তরণে কোন সরকারি উদ্যোগও চোখে পড়েনি। তবে এবারের পহেলা বৈশাখের অডিও বাজারের অবস্থা বেশ অন্যরকম। কারণ, ৯ই এপ্রিল থেকে এমআইবির (মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন) উদ্যোগে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘এমআইবি গানমেলা’। এই গানমেলার সঙ্গে আনুষ্ঠানকিভাবে একাত্মতা ঘোষণা করেছেন শিল্পীরাও। ১০ দিনব্যাপী এই গানমেলাকে নিয়ে যতটা প্রত্যাশা ছিল তারচেয়েও বেশি ছাড়িয়ে গেছে ইতোমধ্যে। মেলার প্রথম চারদিনেই সংগীতপ্রেমীদের ব্যাপক ভিড় চোখে পড়েছে। মেলায় বিভিন্ন অডিও কোম্পানির স্টলের বাইরেও প্রতিদিন বিকালে চলছে আলোচনা অনুষ্ঠান, অ্যালবাম প্রকাশ ও শিল্পীদের গান পরিবেশনা। পহেলা বৈশাখের অডিও বাজার ও এমআইবি গানমেলা যেন একাত্ম হয়ে গেছে এ সময়টিতে। গানমেলায় বিভিন্ন কোম্পানি থেকে রেকর্ডসংখ্যক অ্যালবাম প্রকাশ হচ্ছে ও হবে। সংগীত সংশ্লিষ্টদের উপস্থিতি তো রয়েছেই, সবচেয়ে বড় বিষয় হলো শ্রোতারা এখানে প্রতিদিন ছুটে আসছেন। মেলা ঘুরে ও স্টলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সংগীতা, লেজারভিশন, ঈগল মিউজিকসহ বড় কোম্পনিগুলোর স্টলে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ হাজার সিডি বিক্রি হচ্ছে, যেটা বেশ ইতিবাচক বলেই মনে করছেন সংগীতবোদ্ধারা। এদিকে এরই মধ্যে পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে হাবিবের সিঙ্গেল ‘হারিয়ে ফেলা ভালবাসা’, শফিক তুহিনের নতুন একক ‘আঙুলে আঙুল’, সিঁথি সাহার ‘মন বালিকা’, মিলনের ‘মিলন হলো এতদিনে’, লুবনা লিমির ‘একটুখানি ঘুম’, রাজিব হোসেনের ‘বলনারে তুই’সহ আরও অনেক অ্যালবাম। বাকি দিনগুলোতেও বৈশাখের আরও কিছু অ্যালবাম প্রকাশ পাবে। 

এ মেলায় অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, অনেক ভাল লাগছে। কারণ, এটা এখন গানপ্রেমীদের প্রাণের মেলায় পরিণত হয়েছে। আমার নতুন অ্যালবাম ‘আঙুলে আঙুল’ প্রকাশ হলো এখানে। সবাই দেখছেন ও কিনছেন সিডি। এ এক অন্যরকম আমেজ। মনে হচ্ছে সুদিন আবার ফিরে আসছে। সিঁথি সাহা বলেন, সংগীতা থেকে মেলায় আমার চতুর্থ একক ‘মন বালিকা’ প্রকাশ পেয়েছে। মেলাকে ঘিরে মানুষের এত আগ্রহ দেখে অবাক লাগছে। কারণ, মানুষ মনে হয় এরকম একটি আয়োজনের অপেক্ষাতেই ছিল। এই মেলা প্রতি বছর হোক সেটাই চাই। এমআইবি সভাপতি ও লেজারভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান বলেন, আমরা চাই সিনিয়র ও তরুণ প্রজন্মের শিল্পী ও সংগীত সংশ্লিষ্টদের নিয়ে মেলাটি সফল করতে। অনেক সাড়া পাচ্ছি। আমি মনে করি প্রথমবার হিসেবে মেলাকে আমরা সফল রূপদানের দিকে এগিয়ে নিতে সমর্থ হয়েছি। এমআইবির সাধারণ সম্পাদক ও সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পু বলেন, এমআইবি গানমেলা আমরা যে প্রত্যাশা নিয়ে শুরু করেছিলাম তা সফল হয়েছে। তবে আমরা সিনিয়র শিল্পীদের আরও অংশগ্রহণ চাই। আমরা চাই সংগীত সংশ্লিষ্টরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। এক্ষেত্রে সবার সহযোগিতা জরুরি। প্রতি পরতে পরতে অনেক বাধার সম্মুখীন আমরা হয়েছি এই মেলা করতে গিয়ে। এটা অনাকাঙ্ক্ষিত। আমরা সবাই চাই এই মেলাটি প্রতি বছর হোক। আবারও অডিও ইন্ডাস্ট্রি তার হারানো চেহারা ফিরে পাক। এদিকে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের প্রতিষ্ঠিত সংগীত সংগঠন আরওয়াইএমবি প্রতিদিনই মেলায় সংগীতে অবদান রাখার জন্য শিল্পী, সুরকার ও গীতিকারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করছে মঞ্চে। বিভিন্ন সিডি স্টলের বাইরে খাবারের স্টলও রয়েছে। এ মেলার বিষয়ে গণসঙ্গীত ব্যক্তিত্ব ফকির আলমগীর বলেন, এটা আমাদের প্রাণের মেলা। আমাদের মিলন মেলা। এখানে এলেই মনে হয়েছে। এটা আমাদের নিজস্ব জায়গা। আমি চাইবো এই মেলা প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে হোক। এমআইবি গানমেলার সাফল্য কামনা করছি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক