বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের জামিন শুনানি শেষ, আদেশ বুধবার

abbas_sm_495494331ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে দুই মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ।

তিনি বাসায় যাবেন এবং আদেশের দিন হাইকোর্টে আসবেন। এ সময়ের মধ্যে তিনি কোথাও যেতে পারবেন না, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলেও আদেশ দেন আদালত।

জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন।

শুনানির জন্য বেলা সাড়ে বারোটার দিকে অনেকটা গোপনে হাইকোর্টে আসেন মির্জা আব্বাস। গ্রেফতার এড়াতে তিনি অবস্থান নেন খন্দকার মাহবুবের কক্ষে।

মির্জা আব্বাসের জামিন শুনানি হওয়ার কথা ছিল সকালেই। তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন অন্য বেঞ্চে খালেদা জিয়ার তিন মামলার রুল শুনানি থাকার কথা উল্লেখ করে দুপুরে শুনানির আবেদন জানান। পরে আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করে দেন হাইকোর্ট। রোববার (১২ এপ্রিল) জামিনের আবেদনগুলো উপস্থাপন করেন খন্দকার মাহবুব হোসেন।
 
বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং বিস্ফোরক আইনে চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা তিন মামলায় এ আগাম জামিনের আবেদন করা হয়েছে। তবে মির্জা আব্বাসের বিরুদ্ধে বর্তমানে ৩৭টি মামলা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
 
গত ৭ এপ্রিল সিটি নির্বাচনের প্রার্থীদের আগাম জামিন চেয়ে হাইকোর্টের একই বেঞ্চে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

ওইদিন খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, কিছু সময় ধরে আগাম জামিন দিচ্ছেন না হাইকোর্ট। আমরা আদালতে বলেছি, যারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বিঘ্নে প্রচারণার জন্য অন্তত নির্বাচনের দিন পর্যন্ত যেন আগাম জামিন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক