,

শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে ২৫ এপ্রিল

Shishu1428910984-400x235ডেস্ক রির্পোট : ২৫ এপ্রিল ঢাকা সিটির দক্ষিণে ৫ জোনের ৫৪ ওয়ার্ডে একযোগে প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।
সোমবার দুপুরে নগরভবন মিলনায়নতনে ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো উপলক্ষে ডিএসসিসি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।
৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘ভিটামিন এ’ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং এ বয়সের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার টার্গেট নিয়ে ভিটামিন এ প্লাসের এই ক্যাম্পেইন শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক শওকত মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক আলমগীর আহমদ। কর্মশালায় করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মীরা অংশ নেন।
সভায় জানানো হয়, এনজিও কর্মীদের সহায়তায় আরবান এড়িয়াতে ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানোর জন্য ডিএসসিসির সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ঢাকা সিটির দক্ষিণে ৫ জোনের ৫৪ ওয়ার্ডে একযোগে শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। এ অংশে টার্গেট নেওয়া হয়েছে প্রায় সাড়ে তিনলাখ শিশু। ৬ থেকে ১১ মাসের শিশু ৪৩ হাজার ৫১৪ আর একবছর থেকে ৫ বছর বয়সী শিশু ২ লাখ ৮৫হাজার ২০০ শিশু। ৪ হাজার ৪৬১ স্বেচ্ছাসেবী ভিটামিন এ শিশুদের খাওয়ানোর দায়িত্ব পালন করবে। সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিএসসিসির নির্ধারিত ক্যাম্পে শিশুদের ভিটামিন খাওয়ানোর পাশাপাশি লঞ্চ, বাস, রেলস্টেশনের ভাসমান শিশুদের এর আওতায় আনা হবে।
প্রশিক্ষণ সভায় প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন এর উপকারিতা, কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। কিভাবে কোথায় শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে তা দেখানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক শওকত মোস্তফা বলেন, ২৫ এপ্রিল দিনব্যাপী জাতীয়ভাবে স্বাস্থ্যবিভাগের অধীনে ভিটামিন এ খাওয়ানোর এ জাতীয় কর্মসূচি পালিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে কর্মসূচি সফল করতে হবে। ভোলান্টিয়ারদের ট্রেনিং এর পাশাপাশি মাইকিং করে কর্মজীবীসহ সর্বস্তরের জনগণকে অবহিত হতে হবে। ভিটামিন এ কর্মসূচি থেকে যেনো ডে কেয়ার সেন্টার বাদ না পড়ে সেদিকে কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান তিনি।
তিনি বলেন, সফল ঠিকাদান কর্মসূচির জন্যই দেশে শিশু মৃত্যুর হার কমে এসেছে।
সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, এ কর্মসূচির কারণে আরবান এড়িয়াতে শিশুরা রাতকানা রোগ কমে এসেছে। অন্ধত্ব থেকে মুক্তি পাচ্ছে শিশুরা। একইসঙ্গে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়েছে। বিশবছরে যেখানে মানুষের গড় আয়ু ছিল ৪০ বছর, ভিটামিন এ খাওয়ানোর ফলে সেখানে মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৬০ বছরে। প্রায় ২০ বছর আয়ু বৃদ্ধি এ প্রোগ্রামের অন্যতম সফলতা।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, ১২-৫৯ মাস বয়সী শিশুকে বছরে দুবার ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যপসুল খাওয়ান এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানো ভিটামিন এ প্লাসের মূল কর্মসূচি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা