বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা আর সরকার পতনের কথা চিন্তাও করবেন না: প্রধানমন্ত্রী

image_123814_0ডেস্ক রির্পোট : সরকারবিরোধী আন্দোলন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কী লাভ হয়েছে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে খালেদা জিয়া আর সরকার পতনের কথা চিন্তা করবেন না।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী বলেন, “গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াও শুরু করলেন। সরকারি সম্পদ, জনগণের সম্পদ ধ্বংস করলেন। এতগুলি মানুষ পুড়িয়ে কী পেলেন, সেখানেই আমার প্রশ্ন।”
 
শেখ হাসিনা বলেন, “সরকার উৎখাত করে ঘরে ফিরবেন বলে কার্যালয়ে বসেছিলেন বিএনপির নেত্রী। বাবা-ছেলে,  ট্রাক ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে মেরেছেন। জানি না তার কী অর্জন হয়েছে।” তিনি বলেন, “তাকে (খালেদা জিয়া) ঘরে ফিরে যেতে হয়েছে। কোর্টেও হাজিরা দিয়েছেন। আশা করি ভবিষ্যতে সরকার পতনের এমন কথা আর চিন্তা করবেন না।”
 
বিএনপি ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “যারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল, তাদের ফিরিয়ে এনেছিল। সেই রাজাকার-প্রধান, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তাদের ক্ষমতায় বসিয়েছিল, তাদের হাতে পতাকা তুলে দিয়েছিল বিএনপি।”

প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন তাণ্ডব চালানো হয়েছে। দেশের প্রত্যেকেই বিএনপিকে প্রত্যাখান করেছে। সাধারণ মানুষ শান্তি চায়।”
 
দেশে এখন শান্তি ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সভাপতি বলেন, “গত তিন মাসে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারব বলে বিশ্বাস করি। আজ বাংলাদেশ এত তাণ্ডবের পরও প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি।” সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনার হোতাদের খুঁজে বের করে তাদের শাস্তি দেয়া প্রয়োজন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা