,

আসছে ‘মেলায় যাইরে’ গানটির নতুন ভার্সন

z2hx9xth copyবিনোদন প্রতিবেদক : আসছে বাঙালির সার্বজনিন উৎসব পহেলা বৈশাখ। এবারের বৈশাখের উম্মাদনা আরো বাড়িয়ে দিতে বিখ্যাত ‘মেলায় যাইরে’ গানটির নতুন ভার্সন আসছে আজ।

নব বর্ষকে বরণ করে নিতে বাংলার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম ফিডব্যাকের 'মেলায় যাইরে' গানটি। জনপ্রিয় এই গানটির ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে এই বৈশাখে।

আর এ উপলক্ষেই ‘ফিডব্যাক টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ নামের একটি স্পেশাল প্রোজেক্টে জনপ্রিয় পপ সঙ্গীতের কিংবদন্তি শিল্পী মাকসুদুল হক এবং বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক একসাথে তাদের বিখ্যাত গান ‘মেলায় যাইরে’ গানটি এই পহেলা বৈশাখে আবার শ্রোতাদের নতুনভাবে উপহার দিচ্ছে।

শুধু দেশেই না, সনি মিউজিকের মধ্য দিয়ে সারা বিশ্বে নতুন করে গানটি রিলিজ পাবে। গানটির একটি নতুন ভিডিও তৈরি করা হয়েছে বলে জানা যায়।

নতুন এই ভিডিওটি আজ সোমবার ফেসবুক এবং ইউটিউব পেজে বিকেল ৫টায় প্রকাশিত হওয়ার কথা। প্রায় ২ যুগ পর মাকসুদ এবং ফিডব্যাককে একসাথে পেয়ে আবারও উচ্ছ্বসিত সবাই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর