বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধযুগ পর চলচ্চিত্রে ওমর সানী-মৌসুমী

Omar-Sani-Mousumi-1-400x266বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ছয় বছর পর চলচ্চিত্রে অভিনয় করলেন দর্শকপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। প্রয়াত বেলাল আহমেদ’র ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে আবারো একসঙ্গে অভিনয় করেছেন তারা দু’জন। এরইমধ্যে চলচ্চিত্রটি সেন্সর সনদপত্র লাভ করেছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি কবে নাগাদ মুক্তি পাবে সে ব্যাপারে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
অর্ধযুগ পর একসঙ্গে মৌসুমীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ মূলত গল্পের প্রয়োজনেই বেলাল ভাইয়ের শেষ চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে আমাকে এবং মৌসুমীকে কী ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সেটা আপাতত চমক হিসেবেই না হয় থাক। দর্শক হলে গিয়ে না হয় দেখবেন কেমন হলো আমাদের ‘ভালোবাসবোই তো’র গল্প। চলচ্চিত্রটিতে মৌসুমী অসাধারণ অভিনয় করেছে। আমার বিশ্বাস এই চলচ্চিত্রে দর্শক নতুন এক মৌসুমীকে খুঁজে পাবেন।’
মৌসুমী বলেন, ‘ বেলাল ভাইয়ের মৃত্যুর পর আমরা সবাই মিলে যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করেছি। খুব চমৎকারভাবে কাজটি শেষ হয়েছে। কাজটি শেষ করতে গিয়ে বারবার বেলাল ভাইয়ের কথা মনে পড়ছিলো। কষ্ট হয় এই ভেবে যে তিনি তার স্বপ্নের একটি কাজ দেখে যেতে পারলেন না। তবে আমার বিশ্বাস ‘ভালোবাসবোই তো’দর্শকের খুব ভালোলাগবে। ’
ওমর সানী ও মৌসুমী সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। এরপর তাদের দ’ুজনকে আর একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি। এদিকে মৌসুমী এরইমধ্যে তার নিজের নির্দেশনায় নির্মিত ‘শূণ্য হৃদয়’র কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস।
এছাড়া মৌসুমী শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজারের নির্দেশনায় ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রের কাজ। খুব শিগগিরই তিনি শেষ করবেন গোলাম মোস্তফা শিমুলের ‘লিডার’ চলচ্চিত্রের কাজ। এদিকে ওমর সানী আবারো চলচ্চিত্রে নিয়মিত হয়ে উঠেছেন। তিনি শেষ করেছেন সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’, মঈন বিশ্বাসের ‘মারছক্কা’, ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ ও শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজী’ চলচ্চিত্রের কাজ।
ওমর সানী শুরু করেছেন সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী’। খুব শিগগিরই তিনি শুরু করবেন মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’ চলচ্চিত্রের কাজ। ওমর সানী মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্রে ছিলো ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আতœ অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘¯েœহের বাঁধন’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা