বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসপ্রশ্বাসের শত্রু সিওপিডি

1_74487স্বাস্থ্য ডেস্ক : সিওপিডি (COPD) একটি শ্বাসকষ্টজনিত রোগ, যা বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদি অসুস্থতা (Chronic morbidity) সৃষ্টি করে এবং মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে পরিগণিত হয়ে আসছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেই এই রোগে ভোগেন এবং কম বয়সে এই রোগে অথবা এই রোগের জটিলতায় মৃত্যুবরণ করেন। তাছাড়া অর্থনৈতিক এবং সামাজিক ক্ষতির কারণ হিসেবেও COPD উল্লেখযোগ্য। COPD রোগ আমাদের দেশের অন্যতম স্বাস্থ্য সমস্যা। চিকিৎসক এবং রোগী উভয়ের জন্য এটি চ্যালেঞ্জিং (Challenging) বিষয় এবং কখনো হতাশাজনকও বটে। কারণ বেশির ভাগ রোগী প্রাথমিক পর্যায়ে আসেন না এবং রোগের সাময়িক উপশমের পর চিকিৎসকের উপদেশ মেনে চলেন না। বাংলাদেশে এই রোগের প্রকোপ সঠিকভাবে জানা না গেলেও সীমিত গবেষণায় দেখা যায়, শতকরা ৬ ভাগ লোক এই রোগে আক্রান্ত। এটি হলো ফুসফুসের এমন একটি রোগ যেখানে শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। কাদের COPD রোগ বেশি হয় : COPD রোগের জানা কারণগুলোর মধ্যে ধূমপান প্রধান। সাধারণত যে যত দীর্ঘ সময় ধূমপান করবে তার COPD হওয়ার সম্ভাবনা তত বেশি।* কর্মক্ষেত্রে জৈব-অজৈব ধূলিকণা বেশি হলে।* রান্নার কাজে জ্বালানি হিসেবে যারা কাঠ, শুকনো খড় ইত্যাদি ব্যবহার করেন। সঠিক চিকিৎসা না নিলে শ্বাসকষ্ট দিন দিন বাড়তে থাকে ও দুর্ভোগ বাড়ে।


রোগের লক্ষণ : শ্বাসকষ্ট ও কাশি COPDরোগের প্রধান লক্ষণ। শ্বাসকষ্ট সাধারণত কমবেশি সার্বক্ষণিক বিদ্যমান থাকে এবং চলাফেরায় বা কাজ কর্মে বৃদ্ধি পায়। সঠিক চিকিৎসা না নিলে শ্বাসকষ্ট দিন দিন বাড়তে থাকে। কাশির সঙ্গে কফ (Sputum) থাকতে পারে এবং কোনো কোনো সময় শ্বাসকষ্ট, কাশি এবং কফের পরিমাণ বেড়ে যেতে পারে।

রোগ নির্ণয় : COPD নিশ্চিত হওয়ার জন্য Spirometry পরীক্ষা করা যেতে পারে। তাছাড়া ফুসফুসের অন্য সমস্যা আছে কি না জানার জন্য প্রাথমিকভাবে বুকের X-Ray করা প্রয়োজন। Spirometry পরীক্ষার মাধ্যমে রোগনির্ণয় ছাড়াও রোগের তীব্রতা পরিমাপ করা যায়, যা সঠিক চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ।

প্রাথমিক অবস্থা থেকেই চিকিৎসা নেওয়া উত্তম। প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক