,

কমেছে পিসি বিক্রি

7f229120c762c9c51e2542138a992dce-lenovoআন্তর্জাতিক ডেস্ক : গত বছরের শেষদিকে পার্সোনাল কম্পিউটার (পিসি) বিক্রি কিছুটা বাড়লেও এ বছরে আবারও এর বিক্রির হার কমতে শুরু করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

গার্টনারের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে সাত কোটি ১৭ লাখ ইউনিট পিসি বিক্রি হয়েছে যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৫ দশমিক দুই শতাংশ কম।

আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে পিসি কমে যাওয়ার হার আরও বেশি। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছর পিসি বিক্রি ৬ দশমিক ৭ শতাংশ কমেছে।

গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া এ প্রসঙ্গে বলেন, গত বছরের শেষ দিকে উইন্ডোজ এক্সপির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক পিসি নির্মাতা তাদের পিসিতে পরিবর্তন এনেছিল, যার কারণে পিসি বিক্রি কিছুটা হলেও বেড়েছিল। কিন্তু এ বছরের প্রথম প্রান্তিকে এসে পিসি বিক্রি আবার কমে গেছে। তবে দীর্ঘ মেয়াদে হিসাব করলে এ পিসি বিক্রির হার কমে যাওয়ার বিষয়টিতে প্রভাব নাও পড়তে পারে। কারণ, মোবাইল পিসি যেমন নোটবুক, হাইব্রিড, উইন্ডোজনির্ভর ট্যাবের বিক্রি গত বছরের তুলনায় এ বছরে বেড়েছে।

গত বছরে গার্টনার পূর্বাভাস দিয়েছিল, ২০১৫ সালে পিসি বিক্রি কিছুটা কমলেও এর পরের বছর থেকে পিসি বিক্রি অল্প অল্প করে আবার বাড়তে থাকবে।

আইডিসি ও গার্টনারের বিশ্লেষকেরা বলছেন, এখন পিসি বিক্রিতে ভাটা পড়লেও মাইক্রোসফটের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ১০ উন্মুক্ত হলে পিসি বিক্রি আবার বাড়বে।

ট্যাব ও স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে পিসির বাজার মার খাচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

এ বছরের প্রথম প্রান্তিকে পিসির বাজারে শীর্ষে রয়েছে লেনোভো। বাজারে লেনোভোর দখল রয়েছে ১৮.৯ শতাংশ। বাজারে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এইচপি ও ডেল। আসুস এবং এসার আছে চার ও পাঁচে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা