বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীত জীবনের ৫০ বছর পূর্তি ভিন্ন আমেজে মাতালেন রুনা লায়লা

71243_e1বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এন্টারেজ এন্টারটেইনমেন্টের আয়োজনে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে হয়ে গেল ‘সেলিব্রেশন অব মিউজিক‘ শীর্ষক কনসার্ট। মূলত রুনা লায়লাকে সম্মাননা জানানোর জন্যই এ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে রুনা লায়লা তার জনপ্রিয় গানগুলোর মাধ্যমে হলভর্তি দর্শক-শ্রোতাদের ভিন্ন আমেজে মাতিয়ে তোলেন। নীলরঙা শাড়ি পরে তারুণ্যের উদ্যম নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চে হাজির হন রুনা। ক’জন তরুণ শিল্পীকে নিয়ে প্রথমেই তিনি ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ পরিবেশন করেন। এরপরই শুরু হয় কেক কাটা পর্ব। এ পর্বে রুনার পাশে এসে হাজির হন তার স্বামী চিত্রনায়ক আলমগীর। এছাড়াও মঞ্চে উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান, আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম, প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান ও আয়োজক প্রতিষ্ঠানের সিইও সামরীন ইসলাম। কেক কাটার পর  জনপ্রিয় গান ‘ইস্টিশনের রেলগাড়িটা’ গাওয়া শুরু করেন শিল্পী। রুনার সঙ্গে তখন মঞ্চে উঠে গানটি নেচে নেচে গাওয়া শুরু করেন আরেক জনপ্রিয় শিল্পী শাকিলা জাফর। পরের গান পরিবেশনের সময় রুনা নিজ থেকেই মঞ্চে ডেকে আনেন আবিদা সুলতানাকে। এরপর ‘সাধের লাউ’ গানটি গেয়ে মঞ্চ মাতান রুনা। গানটি করার সময় তার সঙ্গে যোগ দেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা। গানের তালে তালে একসঙ্গে নাচেন রুনা ও অঞ্জনা। খুরশীদ আলমকে নিয়ে রুনা লায়লা পরিবেশন করেন ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’ গানটি। এরপর মজা করে ‘বন্ধু তিনদিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না’ গানটি গেয়ে শোনান তিনি। একে একে ‘যে জন প্রেমের ভাব জানে না’, ‘আল্লাহ মেঘ দে পানি দে’, ‘ও মেরে বাবুলাল’, ‘এই বৃষ্টি ভেজা রাতে’, ‘দামাদাম মাস্ত কালান্দার’, ‘পরদেশী মেঘ রে’ গানগুলো গেয়ে মঞ্চ মাতান কিংবদন্তি এই শিল্পী। রুনা লায়লা নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সংগীত জীবনের ৫০টি বছর পার করলাম। আমার জীবনের এই মাইলফলকটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। রুনা লায়লার পর মঞ্চে আসেন পাকিস্তানি অভিনেতা-শিল্পী ফাওয়াদ খান। দর্শকদের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন তিনি। নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা তুলে ধরেন। এরপর গান পরিবেশন করেন সংগীতশিল্পী বলিউডের জনপ্রিয় কণ্ঠ কেকে। ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’, ‘তুহি মেরা সব হে’, ‘হা তুহে হা তুহে’, ‘জেরা সা দিলমে দে জাগা তু’ প্রভৃতি জনপ্রিয় গানে দর্শক শ্রোতাদের মাতান এ শিল্পী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা