,

বৈদিক রীতিতে বিয়ে করলেন মার্কিন কংগ্রেসের হিন্দু সদস্য তুলসী

download (1)আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন: বৈদিক রীতি মেনে বিয়ে করলেন মার্কিন কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী গাবার্ড। নিজের প্রদেশ হাওয়াইয়ে তিনি সাত পাকে বাঁধা পড়লেন সিনেমাটোগ্রাফার অ্যাব্রাহাম উইলিয়ামসের সঙ্গে।

শুক্রবার ৩৩ বছরের গাবার্ড ও ২৬ বছরের উইলিয়ামসের বিয়ে হল ঐতিহাসিক কাহালুলু মাছপুকুরে। সেখানে অনুষ্ঠান শেষে নাচ-গান হল।ঐতিহ্য মেনে যোগকীর্তনের আসরও বসেছিল বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।গাবার্ডের পরিবারের সদস্যরা, তার বন্ধুবান্ধবরা তো ছিলেনই, মার্কিন কংগ্রেসের সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
 

আগে একাধিক সাক্ষাৎকারে তুলসী জানিয়ে দিয়েছিলেন, বিয়ের পরও তিনি নিজের শেষ নামটি বহাল রাখবেন।
 
স্থানীয় মিডিয়া এও জানিয়েছে, হাওয়াই-ই সবসময় প্রথম পছন্দের ঘর হবে নবদম্পতির।
 
মার্কিন কংগ্রেসের দুবারের ডেমোক্র্যাট সদস্য তুলসী গত জানুয়ারিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে ঘোষণা করেছিলেন। এনগেজমেন্টের পরই তিনি ভারত সফরে এসেছিলেন, দেখা করেছিলেন নরেন্দ্র মোদি সহ শীর্ষ ভারতীয়  নেতৃত্বের সঙ্গে। এটি তার দ্বিতীয় বিয়ে, অ্যাব্রাহামের প্রথম।
 
‘দি হনুলুলু স্টার অ্যাডভার্টাইজার’-এ ফেব্রুয়ারিতে প্রকাশিত সাক্ষাৎকারে তুলসী বলেছিলেন, অ্যাব্রাহাম, আমি-দুজনেই লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসি। রাজনীতির সঙ্গে ওর  কোনো সম্পর্ক নেই। ও খুবই বিনয়ী, ঠাণ্ডা ধাতের মানুষ যে প্রচারের আলোয় আসতেই চায় না। সুতরাং উভয়ের কাছেই ব্যাপারটা একেবারে নতুন কিছু।

জানা গিয়েছে, থ্যাকংসগিভিং ডে উপলক্ষ্যে হাওয়াই গিয়েছিলেন।অ্যাব্রাহাম সেবার তিনি তুলসীকে ১.১৭ ক্যারেটের গোলাকার উজ্জ্বল হীরের এনগেজমেন্টের আংটি দেন ।সেটি ১৮ ক্যারেটের সোনার ওপর বসানো। উপহারটি দিয়ে তুলসীকে তার প্রশ্ন ছিল, তুমি কি আমাকে বিয়ে করবে?

সংবাদপত্রটি জানিয়েছে, তুলসী দ্বিধাহীন ‘হ্যাঁ’ বলেছিলেন। সেই সম্মতি অবশেষে পূর্ণতা পেল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর