,

মোটা মানুষের জন্যে সুখবর

14526_1লাইফস্টাইল ডেস্ক : আপনি যদি কিছুটা মোটা হয়ে থাকেন তাহলে আপনার জন্যে একটা সুখবর দিচ্ছেন বিজ্ঞানীরা। তাদের নতুন একটি গবেষণায় বলা হচ্ছে মধ্য ও বৃদ্ধ বয়সে আপনি মোটা হলে আপনার স্মৃতিলোপ পাওয়ার ঝুঁকি কমে যেতে পারে। ব্রিটেনে মধ্য বয়সী ( ৫৫ কিম্বা তারচেয়েও বেশি) প্রায় প্রায় কুড়ি লাখ মানুষের ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। এতে সময় লেগেছে প্রায় ২০ বছর। এই বিষয়ে এতো বড়ো আকারের গবেষণা এটাই প্রথম। গবেষণার ফলাফলে বিজ্ঞানীরা বিস্ময় প্রকাশ করেছেন। গবেষণায় দেখা গেছে, জীবনের শেষের দিকে যাদের ওজন কম, মোটা লোকদের তুলনায় তাদের স্মৃতিলোপ পাওয়ার আশঙ্কা বেশি। ফলাফলে বলা হচ্ছে, কম ওজনের লোকজনের স্মৃতিলোপ পাওয়ার ঝুঁকি ৩৯ শতাংশ। কিন্তু বেশি ওজনের লোকদের জন্যে এই ঝুঁকি ১৮ শতাংশ আর অতিরিক্ত মোটা লোকদের জন্যে তা ২৪%। বর্তমান কালে এই স্মৃতিলোপ পাওয়া মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে। ধারণা করা হয় ২০৫০ সালের মধ্যে স্মৃতিভ্রষ্ট মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ১৩ কোটি। এই রোগের এখনও কোনো কার্যকরী চিকিৎসা আবিষ্কৃত হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল সবার জন্যেই বিস্ময়ের। তবে এটাও ঠিক যে বিজ্ঞানীরা এবিষয়ে অনেক প্রশ্নই অমীমাংসিত রেখেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর