বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনে যে ১০টি ব্যাপার নিয়ে আমরা আফসোস করি, কিন্তু করা উচিত নয় একেবারেই!

Stylized-Shoot-Malhar-Machi-003লাইফস্টাইল ডেস্ক : এই এক জীবনে অনেক কিছু নিয়েই আমাদের আফসোসের শেষ নেই। এটা কেন হলো না, সেটা অমন হলেও পারত, জীবনে কিছুই পেলাম না ইত্যাদি অনেক কিছু নিয়েই আফসোসের শেষ নেই আমাদের। কিন্তু হ্যাঁ, জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আফসোস কমবেশি আমরা সবাই করি, কিন্তু করা উচিত নয় একেবারেই। এগুলো মাঝে কিছু আসলে আশীর্বাদ এবং কিছু কঠোর বাস্তবতা। চলুন, জেনে নিই এমনই ১০টি বিষয়।

১) নিজের চেহারা
নিজের চেহারা নিয়ে কখনো আফসোস করতে নেই। সৃষ্টিকর্তা যে চেহারা দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মা যে চেহারা দিয়ে আপনাকে জন্ম দিয়েছেন সেটির জন্য কৃতজ্ঞ থাকুন। পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যাদের চেহারা দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে বা বিকৃত চেহারা নিয়ে জন্ম নিয়েছেন। একবার তাঁদের কথা ভাবুন।

২) অর্থবিত্ত
অর্থ সবার প্রয়োজন। কিন্তু আপনার কেন অঢেল অর্থ বিত্ত নেই এসব ভেবে আফসোস করে কখনো মন ছোট করে রাখবেন না। যা আচজে, সেটার জন্যই জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন। চেষ্টা করুন কঠোর পরিশ্রম করে আরও উপার্জনের।

৩) প্রিয়জনের মৃত্যু
জীবন হলে মৃত্যু আসবেই। হ্যাঁ, প্রিয়জনের মৃত্যু আমরা কেউ সহ্য করতে পারি না। কিন্তু সেই মৃত্যু নিয়ে আফসোস করে করে নিজের অন্য আপনজনদের জীবনে দুর্বিষহ করে তুলবেন না। যারা আছেন, তাঁদের সাথেই বেঁচে থাকুন।

৪) প্রিয় কারো থেকে দূরে সরে যাওয়া
কখনো কখনো খুব প্রিয় কারো কাছ থেকেও আমরা দূরে সরে যাই, সরতে বাধ্য হই। জীবনে কখনো এমন ঘটলে আফসোস করবেন না। জানবেন যে সেটাই আপনার জন্য ভালো ছিল।

৫) ভুল চাকরি বেছে নেয়া
একটি ভুল চাকরির অভিজ্ঞতা আমাদের নতুন পথ দেখায়, ক্যারিয়ারে উন্নতি করতে সহায়তা করে। জীবনে কিছুদিন ভুল চাকরি করা দোষের কিছু না।

৬) একজন ভুল মানুষকে কখনো ভালোবাসা
ভালোবাসা তো ভালোবাসাই। হ্যাঁ, মানুষটি হয়তো ভুল ছিল। কিন্তু আপনার ভালোবাসা তো ছিল খাঁটি। তাই ভালোবাসা নিয়ে আফসোস করবেন না।

৭) দুঃখ-কষ্ট-দুর্ভোগ
জীবনে চলার পথে দুঃখ-কষ্ট আসবেই। সেই দুঃখ কষ্ট নিয়ে আফসোস না করে সেগুলোর মোকাবেলা করুন। আফসোসে কোন কাজ হবে না।

৮) নিজের অস্তিত্ব
আপনি যা আছেন, যেমন আছেন, নিজেকে সেভাবেই মেনে নিন। নিজেকে নিয়ে আফসোস করে হীনমন্যতায় ভুগবেন না।

৯) নিজের পরিবার
পরিবার যেমনই হোক, সেটার জন্য জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন। এটা ভেবে সুখী হন যে আপনি অনাথ নন, আপনার জীবন কোন অনাথালয়ে কাটেনি।

১০) রাগারাগি করা
জীবনে একটু আধটু রাগারাগি করাই যায়। রাগ করলে নিজের ভেতরে জমে থাকা আবেগ বের হয়ে আসে। এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা