,

তিন বছর পর বিজ্ঞাপনে র‌্যাম্প তারকা ফারজানা বুবলি

Farzana-Bubli-4-400x275বিনোদন প্রতিবেদক : বিয়ের পর কানাডাতে চলে গিয়েছিলেন র‌্যাম্প মডেল ফারজানা বুবলি। সেখানেই গত বছরের ৪ জুলাই এক কন্যা সন্তানের মা হন তিনি। কিছুদিন আগে দেশে ফিরেছেন। দেশে ফিরে টিভি নাটক এবং বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেলেও সংসার এবং সন্তান নিয়ে ব্যস্ত থাকায় মিডিয়ার কাজে ফেরা হয়নি বুবলির। তবে অবশেষে ফিরতেই হলো তাকে।
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ললি পপে’র বিজ্ঞাপনে কাজ করার ম্যধদিয়ে তিন বছর পর মিডিয়াতে ফিরলেন ফারজানা বুবলি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাকিব ফাহাদ। গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
ফারজানা বুবলি বলেন, ‘দেশে ফেরার পর থেকে অনেক কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সংসার এবং সন্তান নিয়ে ব্যস্ত থাকায় কাজে ফেরা হয়ে উঠেনি। ললিপপের বিজ্ঞাপনটির কনসেপ্ট খুব ভালো লেগেছে। তাই কাজটি করেছি। আশাকরি ভালোলাগবে দর্শকের। ’ পরিচালক শাকিব ফাহাদ জানান খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
এদিকে তিন বছর আগে ফারজানা বুবলি গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। বুবলির একমাত্র সন্তানের নাম আরা জুবায়দা আহসান। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত একজন র‌্যাম্প মডেল হিসেবে নিয়মিত কাজ করেছেন। তবে বুবলি জানান এখন তিনি মিডিয়াতে নিয়মিত কাজ করবেন। এদিকে গত বৃহস্পতিবার জিটিভির ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানে অতিথি হয়ে অংশগ্রহণ করেছেন। এটি খুব শিগগিরই প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর