,

‘ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসে পস্তুত মার্কিন বোমা’

yªwvywআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার তেহরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংসের জন্য আমেরিকার বাঙ্কার বিধ্বংসী বোমা প্রস্তুত রয়েছে। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে এ কথা বলেছেন তিনি।
ম্যাসিভ ওর্ডিন্যান্স পেনিটেটর নামে পরিচিত বাঙ্কার বিধ্বংসী বোমা ভূগর্ভের ২০০ ফুট গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে।
তিনি বলেন, বাঙ্কার বিধ্বংসী বোমাকে উন্নত করেছে আমেরিকা এবং বর্তমানে এই বিকল্প ব্যবস্থা ওয়াশিংটনের হাতে আছে। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিজের দায়িত্বের বর্ণনা দিতে যেয়ে কার্টার বলেন, অন্যান্য বিষয়ের সঙ্গে ইরানে সামরিক হামলার বিষয়টি তৈরি রাখাও তার দায়িত্বের অংশ।
এ ছাড়া, চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইরানের সামরিক পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বলেও দাবি করেন তিনি।
টানা আট দিন আলোচনার পর চলতি মাসের ২ তারিখ ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতার বিষয়ে যৌথ বিবৃতি দেয়ার পর নতুন করে এ হুমকি দিলেন অ্যাশ্টন কার্টার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা