,

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

71203_bsfআন্তর্জাতিক ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুল ইসলামের ছেলে আকু মিয়া (৩১) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শান্ত মিয়া (৩৫)। ভোরে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের গুলিতে আকু ও শান্তসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে আকু ও শান্তকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আকুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, শান্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কাগজপুকুর এলাকায় পৌঁছলে তিনি মারা যান। ২৬ যশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর  হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা