বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাত-পায়ের ত্বক মুখের তুলনায় কালচে? জেনে নিন ত্বক উজ্জ্বল করার সহজ উপায়

hand-feetলাইফস্টাইল ডেস্ক : মুখ ও গলার ত্বকের চাইতে হাত ও পায়ের ত্বকের রঙ একটু কালচে ধরণেরই থাকে। কিন্তু সতর্কতা, যত্নের অভাব এবং রোদে পোড়ার কারণে হাত ও পায়ের ত্বকের রঙ বেশ কালচে হয়ে যায়, যা মুখের ত্বকের সাথে একেবারেই বেমানান হয়ে যায়। যতদিন যেতে থাকে ততোই এই কালচে ভাব বাড়তে থাকে। যত্নের অবহেলাই এই সমস্যার মূল কারণ। কিন্তু এই সমস্যারও রয়েছে খুব সহজ সমাধান। একটু সময় বের করে খুব সহজেই যত্নের মাধ্যমে হাত-পায়ের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন। জানতে চান কীভাবে? চলুন, জেনে নেয়া যাক।

১) লেবুর রসের ব্যবহার
পানিতে গোটা লেবুর রস চিপে দিয়ে হাত ও পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। দ্রুত ফলাফল পেতে চাইলে লেবু কেটে ত্বকে ঘষে নিতেও পারেন। কিন্তু লেবুতে অ্যালার্জি থাকলে পানি মিশিয়ে নেয়াই ভালো।

২) মধু ও টকদইয়ের ব্যবহার
২-৩ টেবিল চামচ টকদইয়ে ২ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি হাত ও পায়ের ত্বকে লাগিয়ে নিন ভালো করে। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

৩) চন্দনের গুঁড়ো ও টমেটোর রসের ব্যবহার
৩ টেবিল চামচ চন্দনের গুঁড়োতে পরিমাণ মতো টমেটোর রস দিয়ে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি হাত ও পায়ের ত্বকে লাগিয়ে নিন ভালো করে। ৩০ মিনিট রেখে পানি দিয়ে আলতো ঘষে ভালো করে ধুয়ে ফেলুন।

৪) হলুদ ও বেসনের ব্যবহার
সমপরিমাণ হলুদ ও বেসনের গুঁড়ো নিয়ে এতে শসা বা লেবুর রস পরিমাণমতো দিয়ে ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি হাত ও পায়ের ত্বকে লাগিয়ে নিন ভালো করে। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন ও পাতলা কাপড় দিয়ে মুছে নিন।

৫) শসার রস ও দুধ
সমপরিমাণ শসার রস ও দুধ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভালো করে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ত্বক ভালো করে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা