,

পাত্রী খুঁজছেন শাকিব খান

2cc22c6b9ba7fced1ba7624624e439d5-Shakib_insideবিনোদন প্রতিবেদক : ছাদনাতলায় বসার ইচ্ছে প্রকাশ করলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। যেকোনো সময়, যেকোনো জায়গায়, যে কারও সঙ্গেই শাকিবের বিয়ের ঘণ্টা বেজে যেতে পারে। এখন অপেক্ষা শুধু জুতসই পাত্রীর। এফডিসির তিন নম্বর ফ্লোরে ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির শুটিংয়ের ফাঁকে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন শাকিব খান। তখন সেখানে আরও উপস্থিত ছিলেন গায়ক রবি চৌধুরী। আড্ডার একপর্যায়ে ভালো কোনো মেয়ের খোঁজ পেলে রবি চৌধুরীকে জানানোর অনুরোধ করেন শাকিব খান। 

বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, ‘বিয়ে তো করে ফেলতে চাই। সমস্যা হচ্ছে, পাত্রী পাচ্ছি না। বাসা থেকেও পাত্রীর খোঁজ করা হচ্ছে। মনের মতো পাত্রীর সন্ধান মিললে যেকোনো সময় সবাইকে বিয়ের সুখবর দিতে পারব বলে আশা করছি।’ 

কেমন পাত্রী চাই জানতে চাইলে শাকিব বলেন, ‘আমার তেমন কোনো চাহিদা নেই। আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই, যে আমাকে ভালোভাবে বুঝতে পারবে। আমার পেশার প্রতি সম্মান দেখাবে। পছন্দ হয়ে গেলে বিদেশিনী কাউকে বউ হিসেবে ঘরে আনতেও আমার আপত্তি নেই।’ 

এদিকে বেশ কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ের গুঞ্জন ভাসছে। অবশ্য তাঁরা দুজনই বিষয়টিকে অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা দুজন শুধুই বন্ধু। এর বাইরে তাঁরা আর কিছুই ভাবতে চান না। 

‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এস এ হক অলীক পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা