,

খর্বকায়দের হৃদ্‌রোগের ঝুঁকি বেশি

e6ddebf25314e6808deded5096737ec6-web-heart-attack-RF-corbisআন্তর্জাতিক ডেস্ক : যে যত খর্বকায়, দীর্ঘদেহীর চেয়ে তার হৃদ্‌রোগের ঝুঁকি তত বেশি। যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাঁদের গবেষণার ফলাফল থেকে এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন। প্রায় দুই লাখ মানুষের ওপর এ গবেষণাটির ফলাফল নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে প্রকাশ করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রতি দুই দশমিক পাঁচ ইঞ্চি বাড়তি উচ্চতার জন্য হৃদ্‌রোগের ঝুঁকি ১৩ দশমিক ৫ শতাংশ হারে কমে। তবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের বলেছে, এ নিয়ে খর্বকায় মানুষের দুশ্চিন্তার কিছু নেই।

এখন থেকে ৫০ বছর আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পেছনে উচ্চতার ভূমিকার কথা বলা হয়েছিল। তবে গবেষকেরা এর কোনো কারণ বের করতে পারছিলেন না। অবশেষে মানুষের ডিএনএ পরীক্ষা করে এ প্রশ্নের জবাব মিলল।

এ গবেষণার ফলাফল অনুযায়ী পাঁচ ফুট উচ্চতার কোনো লোকের ছয় ফুট উচ্চতার কোনো লোকের তুলনায় হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৬৪ শতাংশ বেশি। তবে লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলেশ সামানির বক্তব্য, এ নিয়ে খাটো লোকদের বাড়তি সতর্কতার প্রয়োজন নেই। কারণ এটি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার অনেক কারণের একটি মাত্র। একজন ধূমপায়ী ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০০-৩০০ শতাংশ বেশি। কারও উচ্চতা ছয় ফুট হলেও তাকে ধূমপান ত্যাগ করতে হবে।

গবেষকেরা দাবি করেন, গবেষণায় দেখা গেছে, যেসব জিনের কারণে মানুষ খাটো হচ্ছে, সেগুলো কোলেস্টেরল ও চর্বি বাড়াতে সহায়তা করে। এই তথ্য চিকিৎসার ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত করতে পারে। গবেষকদের শেষ কথা, হৃদরোগ থেকে বাঁচতে হলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা আর ধূমপান ত্যাগের বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর