,

দেখা করলেন ম্যাজিস্ট্রেট, সিদ্ধান্ত জানাননি কামারুজ্জামান

71080_kamruzamanডেস্ক রির্পোট : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, আবারও তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরও তিনি সিধান্ত না নিলে সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে। আজ সকালে কামারুজ্জামানের সঙ্গে প্রাণভিক্ষার বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় কারাগারে যান ঢাকার দুইজন ম্যাজিস্ট্রেট। তারা হলেন তানজিম মোহাম্মদ আজিম ও মাহবুব জামিল। সকাল ১০ টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এক ঘণ্টার বেশি কারাগারে অবস্থানের পর বেলা ১১টা ৩৭ মিনিটে ম্যাজিস্ট্রেটরা বের হন। এর কিছুক্ষণ পর কারা ফটকের সামনে আসেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। তবে সাক্ষাতের পর কারাগার থেকে বের হয়ে ম্যাজিস্ট্রেটরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। প্রাণভিক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত জানিয়েছেন সে বিষয়ে কারা কর্তৃপক্ষও সাংবাদিকদের কিছু জানায়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর