,

ব্রাহ্মণবাড়িয়ায় উপবন ট্রেন থেকে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় উপবন এক্সপ্রেস ট্রেন থেকে ১৬৮ বোতল ফেন্সিডিল এবং ২ টি মোবাইল ফোন সহ খলিলুর রহমান ওরফে রিপন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। আটক মাদক ব্যবসায়ীর খলিলুর রহমান ওরফে রিপন  পাবনা জেলার বেড়া উপজেলার মাছখালী গ্রামের মরহুম তবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি আবু সাঈদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অভিযান  চালিয়ে ট্রেনের একটি বগী থেকে ( বগী নং ৬০০৫) ১৬৮ বোতল ফেন্সিডিল এবং ২ টি মোবাইল ফোন সহ খলিলুর রহমান রিপনকে আটক করে।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৮৪ হাজার টাকা। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর