শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার ॥ আটক-১

Grafterনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাস ফেরত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌর এলাকার কাউতলী গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মনির হোসেন- (৩০)। সে কাউতলী গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোঃ নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খায়েশ মিয়া নামে এক যুবককে আটক করে।
গ্রামবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ১ বছর আগে মনির হোসেন সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। গত মঙ্গলবার রাত ১০টায় মোবাইল ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাউতলী গ্রামের উত্তর পাড়ায় একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাউতলী গ্রামের খায়েশ মিয়া নামক এক যুবককে আটক করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। দুর্বৃত্তরা তাকে হত্যা শেষে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে। নিহতের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ