,

সৌদি জোটকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

46754_1_246537আন্তর্জাতিক ডেস্ক : সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে দ্রুত অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরের সময় এ ঘোষণা দিয়েছেন।

ইয়েমেনে বিমান হামলায় সহায়তা করতে এ অস্ত্র সরবরাহ করা হবে। অস্ত্র দেয়ার পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটকে গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করার ঘোষণা দিয়েছেন ব্লিনকেন।
শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের পরাজিত করতে দু সপ্তাহ ধরে সানা এবং এডেন শহরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আরব জোট। জাতিসংঘ জানিয়েছে, গত দুই সপ্তাহের ওই হামলায় ইয়েমেনে নিহত হয়েছে ৫৪০ জন এর বেশি মানুষ। আহত হয়েছে প্রায় দুই হাজার।
ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৭৪ জনই শিশু। হামলায় বাস্তুচ্যূত হয়েছে আরো এক লাখ মানুষ।
মঙ্গলবার মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানিয়েছে, তারা সৌদি আরবকে সমর্থন করতেই দ্রুত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরব জোটের বিমান হামলাকে সমর্থন করে আরো বলেছেন, তাদের এই পদক্ষেপ হুতি এবং তাদের মিত্রদের জন্য একটি শক্তিশালী বার্তা। সে বার্তাটি হচ্ছে, জোর করে ইয়েমেন দখল করা যাবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ