,

ব্রাহ্মণবাড়িয়ায় তিন লাশ উদ্ধার

lasনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার সরাইল থেকে ২জন এবং নবীনগর থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়। সরাইলে উদ্ধার করা লাশের মধ্যে একজনের গলাকাটা ও নবীনগরের উদ্ধার করা লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপর দু’জনের পরিচয়  পাওয়া যায় নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আব্দুল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নোয়াগাঁও ইউনিয়নের গোগদ গ্রামের একটি খালে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। আনুমানিক ২৫ বছর বয়সি ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন অপর লাশটি উদ্ধার করা হয় উপজেলার চুন্টা গ্রাম থেকে। তার নাম  মোঃ শাহজাহান-(৩৮)। তিনি পানিতে ডুবে মারা যায় বলে ধারণা করছে। তিনি বলেন, উপজেলার অরুয়াইল গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ শাহ জাহান মিয়া চুন্টা গ্রামের শশুর বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে তিনি পানিতে পড়ে যান।   
এদিকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান, নবীনগর পৌর এলাকার সোহাতায় খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁকে গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ