,

এমডিসহ শীর্ষ কর্মকর্তাকে লাঞ্চিতের জের আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫ শ্রমিক নেতা চাকুরিচ্যুত

images (1)বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল আলমসহ তিন র্শীষ কর্মকর্তাকে লাঞ্চিতের ঘটনায় বিদ্যুৎ কেন্দ্র শাখা ৫ জাতীয় শ্রমিকলীগ নেতাকে চাকুরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এ তথ্যটি জানা গেছে। সূত্র জানায়, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে বরখাস্তের এই বিষয়টি নিশ্চিত করা হয়। বরখাস্ত হওয়া শ্রমিক নেতারা হলেন বিদু্যুৎ কেন্দ্র শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মহরম আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক দিবাস বিশ্বাস, সদস্য অমরেশ যোয়ার্দার। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, গত বছরের ২২ নভেম্বর অফিস চলাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল আলমের কক্ষে কয়েকজন শ্রমিক লীগ নেতা ঢুকে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনায় বসেন। একপর্যায়ে ব্যবস্থাপনা পরিচালককে প্রাণনাশের হুমকি ও প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমারসহ শীর্ষ তিন কর্মকর্তাকে শারীরিক লাঞ্চিত করে। এ ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম বাদি হয়ে গত বছরের ২৪ নভেম্বর আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৯ নভেম্বর মামলায় অভিযুক্ত তিন শ্রমিক নেতাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বর্তমানে তিন নেতা কারাবন্দী রয়েছে। 
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান বিদ্যুৎ কেন্দ্র চাকুরী আইন অনুয়ায়ী তাদের বরখাস্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা