,

আত্মজীবনী লিখতে কলম ধরলেন ম্যাডোনা

13711_1বিনোদন প্রতিবেদক : তিনি স্টেজে আসা মানেই তৈরি হয় উন্মাদনা।১৯৮২ থেকে যে জাদু মুহূর্তের সূত্রপাত, তা 
এখনও অমলিন থেকে গেছে। পপসাম্রাজ্ঞীর খেতাব আজও তাঁরই দখলে।

জাদু অটুট থাকলেও বয়স থেমে থাকেনি। পায়ে পায়ে পা দিয়েছেন ৫৬ বছরে। জীবনের 
এবং কেরিয়ারের এতগুলো বছর পেরিয়ে এসে এবার 'মেটিরিয়াল গার্ল' পেন তুলে নিয়েছেন 
হাতে। কারণ তিনি লিখতে শুরু করবেন তাঁর জীবনী।

বিবিসি-র রেডিও ২-কে দেয়া একটি সাক্ষাত্‍‌কারে পপ ডিভা ম্যাডোনা জানিয়েছেন, তাঁর 
জীবনীতে অনেক কিছুই লেখার আছে। 'অনেক গল্প বলার আছে আমার। আমি বইটি 
লিখলে কোনো কিছু আড়াল করব না। শুরুথেকে শেষ পর্যন্ত সবই লিখব।' তিনি আরও 
বলেন, 'আমার মনে হয় আমি সেই সব গল্পইএই বইতে লিখব- যা আমি মনে করি খুবই 
মূল্যবান এবং যার থেকে মানুষ অনুপ্রেরণা পাবেন।'

অপেক্ষা এখন, কবে এই বইটি লেখা শুরু করেন পপ ডিভা। যাঁর গানের অ্যালবাম মাসের 
পর মাস চার্টবাস্টার্সের শীর্ষে থাকে, তাঁর বইও যে নিমেষেই বেস্ট সেলার হবে, তা নিয়ে কী 
বিশেষ সন্দেহের কিছু আছে!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা