,

ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭ –এর অভাবনীয় সাফল্য!

furious-7বিনোদন প্রতিবেদক : মুক্তির প্রথম সপ্তাহেই আমেরিকার বক্স অফিসে অভানীয় কীর্তি গড়লো বহুল আলোচিত সিনেমা ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭। নিজেদের দেশের ভেতর মুক্তির ৪দিনের মাথায় সিনেমাটি আয় করেছে ১৪৩ মিলিয়ন ডলারেরও বেশী। বক্স অফিসে এমন সাফল্যে অভিভূত ফাস্ট এন্ড ফিউরিয়াস টিম।

নেল মুরিজ ও ভিন ডিজেলের প্রযোজনায় থ্রিলার কার অ্যাকশান মুভি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৭’ সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। সিনেমাটি পূর্বের সকল রেকর্ডও ভেঙ্গে দেয়। এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে মুনাফা তুলে নেয়া সিনেমাও ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭। যদিও সিনেমাটি জুলাইয়ে মুক্তি দেয়ার কথা ভেবেছিলো তারা। এর আগে মুক্তির প্রথম সপ্তাহে আমেরিকান বক্স অফিসে জমা হয়েছিলো ৯৪.৯ মিলিয়ন ডলার।

বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করা হলিউডের আর আর সিনেমাগুলোর মধ্যে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭’ সিনেমাটি জায়গা করে নেয় নয় নম্বরে। হ্যারি পটার, দ্য অ্যাভেঞ্জারস, আয়রন ম্যান এবং টুয়েলাইট সাগার মতো ব্যবসায়িক সাফল্য অর্জন করা সিনেমাগুলোর পরেই রয়েছে এর অবস্থান।

উল্লেখ্য, হলিউডের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৭’ মুক্তি পায় চলতি মাসের ৩ তারিখ শুক্রবার। নানা কারণেই ছবিটি সারা বিশ্বে প্রবল আগ্রহের তৈরি করে। পল ওয়াকের মৃত্যু সেই আগ্রহ যেনো আরো ত্বরান্বিত করে।‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের অন্যতম চরিত্রে অভিনয় করতেন পল ওয়াকার। তিনি ২০১৩ সালের ৩০ নভেম্বর গাড়ী দুর্ঘটনায় মারা যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা