,

যুক্তরাজ্যে পিতৃত্বকালীন ছুটি পাবেন পুরুষরা

36660-father_73289আন্তর্জাতিক ডেস্ক : নারীদের মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এখন থেকে যুক্তরাজ্যের পুরুষেরা ২৫ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। গতকাল রবিবার থেকে এ আইনটি প্রবর্তন করা হয়েছে।

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের খবরে জানানো হয়, এ আইনের ফলে যুক্তরাজ্যে মা ও বাবা উভয়ে মিলে মোট ৫০ সপ্তাহের ছুটি নিতে পারবেন। এই আইন সন্তান দত্তক নেওয়া মা-বাবার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দেশটির সরকারি তথ্যমতে, প্রতি বছর দুই লাখ ৮৫ হাজার দম্পতি এই সুবিধা পাবেন।

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেন, 'শিশুর অভিভাবক হিসেবে নারীকেই ঘরে অবস্থান করতে হবে-সেকেলে এই ধ্যানধারণাকে আমাদের চ্যালেঞ্জ করা উচিত। অনেক বাবাও এই সুযোগ চান। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সন্তান জন্মের পর প্রথম বছরে তার দেখভালের বিষয়টি অভিভাবকেরা কীভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন, তা যেন তারা নিজেরা ঠিক করে নিতে পারেন।'

১৮ বছরের নিচের শিশুদের মা-বাবার প্রতি সন্তানের জন্য ১৮ সপ্তাহ করে অবৈতনিক ছুটি নিতে পারবেন বলেও আইনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা