,

সস্তার তিন অবস্থা!

আন্তর্জাতিক ডেস্ক : সস্তা মানেই যে সব সময় লাভজনক তা কিন্তু নয়! অন্তত মোবাইল ফোনের বিনা মূল্যের অ্যাপ্লিকেশন তো নয়ই। গবেষকেরা বলছেন, বিজ্ঞাপনযুক্ত বিনা মূল্যের মোবাইল অ্যাপগুলো আপনার ফোনের বারোটা বাজায়। কীভাবে? মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে এসব বিজ্ঞাপনযুক্ত অ্যাপ। কারণটি হচ্ছে এসব অ্যাপ খুব ধীরগতির হয়। এ ছাড়া অধিক নেটওয়ার্ক ডেটা খরচের জন্যও এই অ্যাপ দায়ী। খবর এনডিটিভির। 

মোবাইল ফোনের বিনা মূল্যের অ্যাপ নিয়ে পরীক্ষা চালিয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি) ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষকেরা বলেন, ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) হচ্ছে মস্তিষ্কের মতো। মস্তিষ্কের শক্তির বেশির ভাগ খেয়ে ফেলে বিজ্ঞাপন এবং মস্তিষ্কের গতি কমিয়ে দেয়। 

গবেষকেরা বিজ্ঞাপনমুক্ত অ্যাপের সঙ্গে বিজ্ঞাপনযুক্ত বিনা মূল্যের অ্যাপের তুলনা করে দেখেছেন, বিজ্ঞাপনযুক্ত অ্যাপগুলো বিজ্ঞাপনমুক্ত অ্যাপের চেয়ে গড়ে ১৬ শতাংশ বেশি শক্তি খরচ করে। স্মার্টফোনের ব্যাটারির আয়ু গড়ে আড়াই ঘণ্টা তেকে দুই ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিজ্ঞাপনযুক্ত অ্যাপগুলো গড়ে ৪৮ শতাংশ বেশি সিপিইউ টাইম খরচ করে, ২২ শতাংশ বেশি মেমোরি নষ্ট করে ও ৫৬ শতাংশ সিপিইউ ইউটিলাইজেশনে ব্যবহৃত হয়। 

গবেষকেরা বলেন, বিজ্ঞাপনগুলো যেহেতু কনটেন্ট হিসেবে ডাউনলোড করা লাগে তাই স্মার্টফোনে বেশি ডেটা খরচ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। গড়ে ৭৯ শতাংশ নেটওয়ার্ক ডেটা ব্যবহারের জন্য এই বিজ্ঞাপনযুক্ত অ্যাপগুলো দায়ী। এতে স্মার্টফোন ব্যবহারকারীর হতাশা ও বিরক্তি বাড়ে। ফলে ওই অ্যাপগুলো ব্যবহারকারীদের কাছ থেকে খারাপ রেটিং পেতে শুরু করে। 

গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণার ফলে তাঁরা অ্যাপ নির্মাতাদের জন্য অ্যাপ জনপ্রিয় করার একটি মডেল দাঁড় করাতে পারবেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের