,

‘খালেদা জিয়া ভয়ে বাসায় চলে গেছেন’

70606_70556_eeeডেস্ক রির্পোট : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সবার ভয়ে খালেদা জিয়া বাসায় চলে গেছেন। রোববার তিনি গাড়ি নিয়ে বের হলেন। নিজের দেয়া অবরোধ নিজেই ভাঙলেন। তবে বাংলাদেশে খালেদা জিয়া আর কিছু করার সুযোগ আর পাবেন না। রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত গণপদযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন। এই সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন শাজাহান খান।

‘খালেদা জিয়ার নির্দেশে ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে যানবাহনে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং পেট্রলবোমায় মানুষ হত্যার’ প্রতিবাদে এই গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। গণপদযাত্রা শুরুর আগে বেলা তিনটায় মানিক মিয়া এভিনিউতে সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে চারটা ৪০ মিনিটের দিকে গণপদযাত্রা শুরু হয়। মিছিলের একপর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল খানও পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে শাজাহান খান উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ