,

নেদারল্যান্ডস এ চুরি করতে গিয়ে ধরা পড়লো বাংলাদেশের তরুণ কূটনীতিক

atok1

শেখ শাহরিয়ার জামান॥

বাংলাদেশের একজন তরুণ কূটনীতিক গত ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডস এর একটি ইলেক্ট্রনিক দোকান থেকে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। এরপর ডাচ পুলিশের কাছে ওই তরুণ কূটনীতিক [প্রবেশনারি] স্বীকার করে বলেন, তার কয়েকজন সহকর্মী এর আগে এ ধরনের অপকর্ম করলেও ধরা পড়েনি। এটি তাকে এ ধরনের জঘন্য অপরাধ করতে উৎসাহিত করেছে।

শিশির মাহবুব শহিদ ও তার ৯ সহকর্মী একটি ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করার জন্য নেদারল্যান্ডস-এ যান।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে ডাচ সরকার জানিয়েছে, তারা এ ঘটনায় উদ্বিগ্ন কারণ শহিদ তার বক্তব্যে জানিয়েছেন, তার দলের অন্য কয়েকজন সদস্যও এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িত। বাংলা ট্রিবিউন এ চিঠির একটি অনুলিপি সংগ্রহ করেছে।

তখন ডাচ পুলিশ শহিদকে ৩৫০ ইউরো জরিমানা করলে তিনি তা পরিশোধ করে ছাড়া পান।

ডাচ সরকার ওই চিঠির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, নেদারল্যান্ডস এর আইন অনুয়ায়ী শহিদ শাস্তি পেলেও তারা তার ব্যবহারের জন্য অত্যন্ত ক্ষুব্ধ। কারণ এই দশ তরুণ কূটনীতিক নেদারল্যান্ডস সরকারের মেহমান এবং তাদের যাবতীয় খরচ ডাচ সরকার বহন করছে।

ডাচ সরকার বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে, তারা যেন বিষয়টির সঙ্গে জড়িত সবার সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শহিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, শহিদ ও তার ৯ সহকর্মী আগামী ৯ এপ্রিল প্রবেশনারি পিরিয়ড শেষ করে ডিপ্লোম্যাটিক ক্যাডারের স্থায়ী সদস্য হবেন।

D.Tribune

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা