বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবেশে ট্রেনে ডাকাতি : মালামাল লুট

train logoবিশ্বজিৎ পাল বাবু : চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল (ওয়ান আপ) ট্রেনে সোমবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশি ডাকাতদল ট্রেনের যাত্রীদের বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সেট ও ক্যামেরাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে লুট করা একটি ক্যামেরা, হাতঘড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, কাঁচি, স্কচটেপ উদ্ধার করে। সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫), সোহরাব বেপারির ছেলে আনোয়ার হোসেন (২৭), মোকসেদ আলীর ছেলে বেলায়েত হোসেন (২৩), হাফিজুল বেপারির ছেলে বেলাল হোসেন প্রকাশ বেলায়েত (২৮)। সোহেল ঘরামী নামে এক ডাকাত বেশিরভাগ মালামাল নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে যায়। তাঁদের সবার বাড়ি মাদারীপুর জেলা কালকিনি পৌর এলাকায়। এর মধ্যে বেলাল ঢাকার কামরাঙ্গিচরে একটি কারখানায় চাকুরি করে।
ট্রেন যাত্রী, চালক, পরিচালকসহ সংশ্লিষ্টরা জানান, রাত আড়াইটার দিকে ডাকাতদল ট্রেনের পিছনের দিকের প্রথম শ্রেণীর নন এসি বগিতে (২৩১ নং) হানা দেয়। তারা ওই বগির প্রতিটি কেবিনে থাকা যাত্রীদেরকে একটি বগিতে নিয়ে বেধে ফেলে। যাত্রীদের সবার মুখে স্কচটেপ পেচিয়ে দেয় তারা। যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ১২টি মোবাইল ফোন সেট, নগদ প্রায় ৩৫ হাজার টাকা, একটি নাইকন ক্যামেরাসহ অনান্য মালামাল ছিনিয়ে নেয়।
ডাকাতির শিকার ট্রেন যাত্রীরা জানান, যাত্রীবেশে থাকা ডাকাতদল তাদেরকে কেবিনের দরজা খুলতে বলে। দরজা খোলা মাত্রই অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে নিয়ে সবাইকে বেধে রাখে। এক নারী যাত্রীকে তারা অন্য একটি কক্ষে বেধে রাখে।
আখাউড়া থানায় অবস্থানরত ডাকাতরা জানায়, টিকিট কেটে চট্টগ্রাম থেকেই তারা ট্রেনে উঠেন। ট্রেনটি ঘন্টা তিনেক চলার পর তারা ডাকাতি শুরু করেন। চট্টগ্রামের গোল্ডেন ড্রিম নামে একটি হোটেলে বসে ডাকাতির পরিকল্পনা করা হয়। সোহেল ঘরামী পালিয়ে যাওয়া নামে অপরজন এ ডাকাতির ঘটনার মূল হোতা।
আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, রাাত ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে তিনি ডাকাতির বিষয়টি জানতে পেরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দেন। ট্রেনটি ৩টা ২৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করলে পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার জানান, কেবিন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ডাকাতদের কাছ থেকে একটি ক্যামেরা ও হাত ঘড়ি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনটি ফেণী স্টেশন পার হওয়ার পর ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ট্রেনটি সোয়া চারটায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে গেছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক