,

চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আশুগঞ্জের জাহানারা কুদ্দুছ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রানার আপ

ashuganj picনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিষ্ঠিত বেসরকারি পলিটেকনিক জাহানারা কুদ্দুছ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজিত উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় বিশেষ গ্রুপে রানার আপ হয়েছে। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
প্রসঙ্গত  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায়-২০১৫ প্রতিযোগিতায় জাহানারা কুদ্দুছ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রকল্প উপস্থাপন সিনিয়র বিভাগে জেলায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়াও আশুগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায়-২০১৫ প্রতিযোগিতায় সেরা স্টলের পুরস্কার লাভ করে।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জাহানারা কুদ্দুছ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ধারাবাহিক সাফল্যে প্রতিষ্ঠানটি ক্ষুদে বিজ্ঞানী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ