,

বিশ্বব্যাপী খাদ্যের দাম কমছে

Food_Pantryআন্তর্জাতিক ডেস্ক : নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে বৈশ্বিক খাদ্য মূল্যসূচকের। গত মাসে এ সূচক ফেব্রুয়ারির তুলনায় কমেছে দেড় শতাংশ। জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্চে সব রকম খাদ্যপণ্যের দাম কমলেও বেড়েছে খামারজাত পণ্যের। কিন্তু তা মূল্যসূচক পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারেনি।

এফএওর প্রতিবেদন বলছে, মার্চে চিনির মূল্যসূচক ২০০৯ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে নেমেছে। পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমেছে ভেজিটেবল অয়েল, দানাদার শস্য ও মাংসের দাম। মার্চে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে গড়ে ১৭৩ দশমিক ৮ পয়েন্ট। ফেব্রুয়ারিতে তা ছিল ১৭৯ দশমিক ৪ পয়েন্ট। গেল বছরের এপ্রিল থেকে অব্যাহত রয়েছে সূচকের পতন। এফএও এ মূল্যসূচক প্রতি মাসে দানাদার খাদ্যশস্য, মাংস, খামার পণ্য, ভেজিটেবল অয়েল ও চিনি— প্রধান পাঁচটি পণ্যের আন্তর্জাতিক বাজারদরের ওপর ভিত্তি করে নির্ণয় করে থাকে।

অঢেল সরবরাহ ও মার্কিন ডলারের দরবৃদ্ধি বেশির ভাগ খাদ্যপণ্যের আন্তর্জাতিক দরপতনে ভূমিকা রাখছে। গেল মাসে চিনির গড় মূল্যসূচক দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ৯ পয়েন্টে, যা ফেব্রুয়ারির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ কম। বৈশ্বিক উত্পাদন বৃদ্ধির পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে ব্রাজিলের মুদ্রা রিয়েলের অবনমনও পণ্যটির দাম কমার অন্যতম কারণ। রিয়েলের মান কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে চিনির সরবরাহ বাড়তির দিকে রয়েছে।

দানাদার শস্যের মূল্যসূচক ফেব্রুয়ারির তুলনায় ১ দশমিক ১ শতাংশ কমে নেমেছে ১৬৯ দশমিক ৮ পয়েন্টে। রফতানির পাশাপাশি শস্যের বিপুল মজুদ এ বছর সূচকটি পড়তির দিকে রাখতে সহায়তা করছে। সবচেয়ে বেশি বেড়েছে গম ও ভুট্টার সরবরাহ। ভেজিটেবল অয়েলের মূল্যসূচক মার্চে হয়েছে গড়ে ১৫১ দশমিক ৭ পয়েন্ট। এ হার ফেব্রুয়ারির চেয়ে প্রায় ৩ দশমিক ১ শতাংশ কম। এছাড়া ২০০৯ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

মার্চে এফএওর পর্যবেক্ষণে মাংসের মূল্যসূচক দাঁড়িয়েছে গড়ে ১৭৭ পয়েন্ট। ফেব্রুয়ারির চেয়ে তা ১ শতাংশ কম। তবে মার্চে খামারজাত পণ্যের মূল্যসূচক টানা দ্বিতীয় মাসের মতো বাড়ল। এ সময় সূচক আগের মাসের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ঠেকেছে ১৮৪ দশমিক ৯ পয়েন্টে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ