,

শরীরে ব্যথা: কখন যাবেন ডাক্তারের কাছে আর কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন?

750x500-ehow-images-a07-1c-gp-information-skelaxin-800x800স্বাস্থ্য ডেস্ক : শরীরের নানা স্থানে ব্যথা অনেকের জীবনেই নিত্যদিনের সমস্যা। পিঠা, হাঁটু, ঘাড়, হাত, পা, কোমর, কাঁধ ইত্যাদি নানা স্থানে ব্যথা হতেই পারে। অনেকে এটাকে পাত্তা দেন, অনেকেই আবার পাত্তা দেয়ার প্রয়োজনই মনে করেন না। তবে শরীরের ব্যথাকে পাত্তা না দেয়াটা কিন্তু হতে পারে পরবর্তীতে ভয়ানক ভোগান্তির কারণ। জেনে নিন ব্যথা নিয়ে কখন যাবেন ডাক্তারের কাছে এবং সাধারণ পদ্ধতিতে কীভাবে ব্যথা রাখবেন নিয়ন্ত্রণে।

কখন যাবেন ডাক্তারের কাছে?
-সাধারণ কাজ করতে গিয়েই তীব্র ব্যথা হলে।
-সিঁড়ি ভাঙতে বা হাঁটু ভেঙে বসতে অসুবিধা হলে।
-ব্যথার জন্য ঘুমাতে অসুবিধা হলে।
-ব্যথার কারণে শরীরের কোন অঙ্গে অবশ ভাব হলে।
-চলাফেরা করতে সমস্যা হলে।
-ব্যথায় অজ্ঞান হয়ে গেলে।
-ঘন ঘন পেইন কিলার খাওয়ার প্রয়োজন হলে।

ব্যথা নিয়ন্ত্রণের সাধারণ টিপস
-পাউরুটিসহ বেকারির অন্যান্য খাবার বাদ দিয়ে ঘরে তৈরি আটার রুটি, মুড়ি ইত্যাদি খান।
-ফল ও শাকসবজি খাবেন প্রচুর পরিমাণে।
-ডিম ও দুধকে প্রতিদিন রাখুন খাদ্য তালিকায়।
-বসা, দাঁড়ানো বা হাঁটার কাজটি খুবই সচেতনভাবে করুন। মেরুদণ্ড সোজা রাখুন।
-ভারী জিনিস নাড়াচাড়া কম কম। এক টানা ল্যাপটপ বা এমন ভারী জিনিস বহন করবেন না। ঝুঁকে কিছু তুলতে যাবেন না।
-শরীরের ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন।
-এক নাগাড়ে বসে বা দাঁড়িয়ে কোন কাজ করবেন না।
-রাতে সাবধানে শোবেন।
-ঝাকুনি লাগে বেশী এমন কোন বাহনে চড়বেন না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা