,

লেবু খেয়ে সুস্থ আর ঝরঝরে থাকুন৷ কীভাবে?

image_122843_0লাইফস্টাইল ডেস্ক : লেমন ডিটক্স ডায়েটের প্রাণ-ভোমরা হলো লেবু৷ লেবুর যে গুণের অন্ত নেই, তা সবারই জানা৷ এতে ফাইবার, প্রোটিন, ভিটামিন সি-এ-বি, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন ইত্যাদি নানাবিধ উপাদান আছে৷ আছে সামান্য কার্বোহাইড্রেট ও সুগারও৷ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এক গুণপনা সুবিখ্যাত৷ কাজেই শরীরে কুলোলে এ কাজের কাজই করবে৷ বড় টেবিল চামচের দু-চামচ লেবুর রস ও আখের রস বা পিওর ম্যাপল সিরাপে এক চিমটে লাল লবনের গুঁড়া আর গ্লাস ভর্তি জল মেশালেই ডায়েট তৈরি৷ খিদে পেলে বা প্রতি দু-ঘণ্টা অন্তর এক গ্লাস করে খান৷ দিনে ৬-১২ গ্লাস৷ প্রতিবার টাটকা বানিয়ে৷ আগামী ১০ দিন, এই হবে আপনার খাদ্য ও পানীয়৷ এর পাশাপাশি দিনে দু-বার করে সল্ট-ওয়াটার নিন৷

খিদেয় প্রাণ ওষ্ঠাগত হবে? নাও হতে পারে৷ কারণ এই ডায়েট শুরু করার আগে বেশ কিছু দিন ধরে খাবারের পরিমাণ একটু একটু করে কমিয়ে শরীরকে তার সঙ্গে মানিয়ে নিতে হবে৷ তারপর যখন বোঝা যাবে কম খেয়েও বিশেষ অসুবিধা হচ্ছে না, তখন শুরু হবে এই ডায়েট৷ বুঝতেই পারছেন কম খেতে শুরু করার পর থেকে ওজন যে একটু একটু করে কমতে শুরু করবে, তার পালে জোরদার হাওয়া লাগবে৷ তবে হ্যাঁ, খাবারের পরিমাণ যত কমাবেন, পাল্লা দিয়ে তার গুণপনা বাড়াতে হবে৷ অভিজ্ঞ ডায়াটিশিয়ানের পরামর্শ ছাড়া যা সম্ভব নয়৷ সঙ্গে নিতে হবে ডাক্তারের পরামর্শও৷ ডায়েটের এই ব্যাপক রদবদলে আপনার কোনও ক্ষতি হতে পারে কিনা তা খতিয়ে দেখবেন তিনি৷ প্রয়োজনে সাপলিমেন্টের ব্যবস্থাও করবেন৷

ডায়েট শেষ হওয়ার পরই চর্ব-চোষ্য নয়, বলাই বাহুল্য৷ প্রথম দিন কেবল টাটকা কমলালেবুর রস৷ দ্বিতীয় দিন ভেজ ক্লিয়ার স্যুপ৷ তৃতীয় দিন থেকে গাঢ় ভেজিটেবল স্যুপ দেওয়া যাবে৷ চার দিনের মাথায় সেমি সলিড খাবারর শুরু করে আস্তে আস্তে নর্মাল লো ক্যালোরির সুষম ডায়েটে ফিরতে হবে৷ সঙ্গে থাকবে ব্যায়ামের সঙ্গত৷ ডায়েট ও তার আগে-পরের খাওয়া ও ব্যায়ামের নিয়ম ঠিক করে মানতে পারলে ওজন কমবে হু-হু করে৷ কিন্ত্ত কিছুদিন পর হাল ছেড়ে দিলে আবার ফেরত আসবে সব৷ কাজেই লো-ক্যালোরির সুষম খাবার ও ব্যায়ামকে চির জীবনের মতো আপনার সঙ্গী করে নিন৷

সতর্ক বার্তা
কম বয়স ও ভালো স্বাস্থ্য না থাকলে এই ডায়েট করবেন না৷

ডায়েট শুরুর আগে ও পরে প্রোটিনসমৃদ্ধ ডায়েট একটু-আধটু মডিফাই করে নিতে পারেন৷ এক-আধ কাপ ডাবল টোনড দুধ বা এই দুধে বানানো দইয়ের ঘোল, এক বাটি চিকেন, ক্লিয়ার স্যুপ বা পালং-গাজর-টমেটো জ্যুস, কি এক-আধটা শশা খেলে যদি ১০ দিন কাটানো সহজ হয়, করে দেখতে পারেন৷

ডায়েট চলাকালীন রোদে ঘুরলে বা ভারী ব্যায়াম করলে সমস্যা হতে পারে৷

কোনো কষ্ট হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন ও তিনি বললে ডায়েট বন্ধ করে দিন৷

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ