,

নতুন সাইবার পদক্ষেপে ওবামা

President+Obama+creates+new+cyber+sanctions+programmeপ্রযুক্তি ডেস্ক : এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাইবার আক্রমণের বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘অন্যতম অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট। এ বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, কেবল প্রয়োজনের ক্ষেত্রেই এ আদেশ বাস্তবায়ন করা হবে— বলা হয়েছে ওই প্রতিবেদনে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি সাইবার আক্রমণের ‘অস্বাভাবিক হুমকি’ ঠেকাতে নতুন এই কার্যক্রমের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের অর্থ সচিব জ্যাকব লিউর মতে, এই নির্বাহী আদেশের ফলে লুকিয়ে থাকা সাইবার আক্রমণকারীদের চিহ্নিত করে তাদের আর্থিকভাবে বিচ্ছিন্ন করা যাবে।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা চীনসহ কিছু দেশের সাইবার আক্রমণ নিয়ে উদ্বিগ্ন। ওই ধরনের আক্রমণের ফলে তাদের জাতীয় বিদ্যুৎ গ্রিডের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত ও কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে- এমন ভয়েই আছেন ওই কর্মকর্তারা।

এই আদেশ ইন্টারনেটে কারও বাকস্বাধীনতায় বাধা দেবে না বলে দাবী করেছেন হোয়াইট হাউস আর মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ